
আশরাফুল ইসলাম, তারাগঞ্জ (রংপুর):
রংপুর জেলার শ্রেষ্ঠ সমাজসেবা কর্মকর্তা হিসেবে পুরস্কার পেল তারাগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান। গত শনিবার সকাল ১০টায় “প্রযুক্তি ও মমতায় কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজসেবায়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুর সমাজসেবা কমপ্লেক্স এর সম্মেলন কক্ষে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ অনুষ্ঠানে এক আলোচনা সভার মাধ্যমে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে সমাজসেবা অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক অনিল চন্দ্র বর্মন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল রংপুর জেলা প্রশাসক এনামুল আহসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিল, রংপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন, সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক জিলুফা সুলতানা, সিভিল সার্জন ডাঃ শাহীন সুলতানা। এ সময় তারাগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান এর হাতে জেলার শ্রেষ্ঠ সমাজসেবা কর্মকর্তার সম্মাননা পুরুষ্কার তুলে দেয় প্রধান অতিথিগণ।
এ বিষয়ে তারাগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান জানায়, সমাজের হতদরিদ্র, অসহায়, অবহেলিত, প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করায় আমার দায়িত্ব। আমি শুধু ন্যায় ও নিষ্ঠার সাথে আমার দায়িত্ব পালন করেছি।
তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোনাববর হোসেন বলে, যেকোনো সম্মাননা পুরস্কার কাজের গতি ও দায়িত্ব বাড়িয়ে দেয়। সে দিক থেকে আমি মনে করি তারাগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান আরও বেশি দায়িত্ব পালন করতে হবে
Reporter Name 


















