Dhaka 12:36 am, Sunday, 25 January 2026

আল্লাহর কৃপায় ধানের শীষের মনোনয়ন পেয়েছি- মান্নান

  • Reporter Name
  • Update Time : 06:31:43 pm, Friday, 21 November 2025
  • 142 Time View

ইমন হাওলাদার : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সিদ্ধিরগঞ্জে বিএনপির উদ্যোগে শুক্রবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশটি ৭নং ওয়ার্ডের নাভানা ভূইয়া সিটি মাঠে ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয়। এতে প্রায় ২০ হাজার নেতাকর্মী বিভিন্ন ইউনিটের খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি এড. রাকিবুর রহমান সাগরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

সমাবেশে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করে আজহারুল ইসলাম মান্নান বলে, আল্লাহর কৃপায় ধানের শীষের মনোনয়ন পেয়েছি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়েছে। যারা দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের কেউ মনোনয়ন পেলে হলেও আমি তাদের নিয়ে ভোট চাইতাম, কিন্তু দল ও প্রতীকের বিরুদ্ধে ষড়যন্ত্র করতাম না।

তিনি আরও বলে, মনোনয়ন চাওয়া দোষের কিছু নয়, কিন্তু দলের সিদ্ধান্ত মেনে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করা উচিত।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল, জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় সদস্য সচিব কাজী মুজিবুর রহমান, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল, সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দীন মাহামুদ ফয়সাল, উপজেলা বিএনপির সদস্য বিএম ডালিম, মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না ও সাধারণ সম্পাদক আয়েশা আক্তার দিনা।

এছাড়া উপস্থিত ছিল, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার, সদস্য সচিব রেদোয়ান রহমান পাপ্পু, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, সদস্য আরমান হোসেন, আশিকুর রহমান অনি, বাদশা খান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহমেদ হুমায়ুন কবির, নুরুল ইসলাম, কর্ণেল, সুহিন, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের আহ্বায়ক জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক সবুজ খান, মহানগর জাসাসের যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল নেতা সিফাতুর রহমান রাজু, জুবায়ের, থানা যুবদল নেতা আরাফাত রহমানসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।

সমাবেশে লিফলেট বিতরণ ও গণসংযোগের মাধ্যমে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Sadaia jahan

Popular Post

আল্লাহর কৃপায় ধানের শীষের মনোনয়ন পেয়েছি- মান্নান

Update Time : 06:31:43 pm, Friday, 21 November 2025