
তানজিলা আক্তার লিপি: দীর্ঘদিন যাবৎ একটি চক্র অবৈধভাবে বিভিন্ন তারিখ ও সময় নারায়ণগঞ্জ জেলার ঊর্ধ্বতন সরকারি বিভিন্ন অফিসার সহ অত্র জেলার বিভিন্ন শিল্পপতি সহ ব্যবসায়ীদের কাছে টাকা দাবি করে আসছিল। তারই ধারাবাহিকতায় গত ১০.১১.২০২৫ তারিখ সকাল ১১.২৮ ঘটিকার সময় SP Narayanganj নামে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপারের ছবি হোয়াটস অ্যাপে ব্যবহার করে বিকেএমইএ এর সভাপতি মোহাম্মদ হাতেমর নিকট ২,০০,০০০/-টাকা চাঁদা দাবি করে ডিবিবিএল ব্যাংকের একটি অ্যাকাউন্টে পাঠানোর জন্য বলে। উক্ত বিষয়টি সাথে সাথে হাতেম মহোদয় মাননীয় পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সীকে অবহিত করে। উল্লিখিত বিষয়টি পুলিশ সুপার মহোদয় মৌখিক ভাবে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহিম হোসেনকে নির্দেশ প্রদান করে। জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোঃ মাহবুব হোসেন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ তথ্যপ্রযুক্তির সহায়তায় আড়াইহাজার থানা এলাকা থেকে ১১ ডিসেম্বর দিবাগত রাত ০৩.৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে ১। মোঃ দ্বীন ইসলাম (৩৫), পিতা-হোসেন আলী, মাতা-হেলেনা বেগম, সাং-চৈতনকান্দা, থানা-আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি মোঃ দ্বীন ইসলাম (৩৫) কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে সহ তার অন্যান্য সহযোগীরা মিলে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে বিভিন্ন তারিখ ও সময় নারায়ণগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলার ঊর্ধ্বতন সরকারি বিভিন্ন অফিসারদের ছবি ও নাম হোয়াটস অ্যাপ আইডি ব্যবহার করে প্রতারণার আশ্রয় নিয়ে বিভিন্ন শিল্পপতি ও ব্যবসায়ীদের কাছে টাকা দাবি করে আসছিল। গ্রেফতারকৃত আসামি মোঃ দ্বীন ইসলাম (৩৫) এর বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় প্রতারণা ও চাঁদাবাজির ধারায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান চলমান রয়েছে।
Reporter Name 



















