
উম্মে হানি মায়া : কোহিনূর আক্তারের কবিতা”সাধু কোন শালা”
সাধু কোন শালা
———কোহিনূর আক্তারআমায় একটা দেশ দিবেন ?
স্বাধীন দেশ, যেখানে মন খুলে হাসতে হাসতে আকাশ জমিন তুমুল করে ইচ্ছা গুলো প্রকাশ করতে পারি । কি দিবেন এমন একটা দেশ ?
নাকি রক্ত নিবেন ?এই যে একটা দল তৈরী করে গেল অন্যায়ের বিশ্ববিদ্যালয় । আর আমরা এখনও মূর্খ থেকে গেলাম। চাই না কোনো রাজনীতি চাই না ।
রাজনীতি করে, দূর্নীতি ,জীবন নিয়ে করে রক্তের সাগর । আর আমরা মরি ক্ষুধা, বেকারত্ব,চাকরী,আইনের শৃঙ্খলা, শিক্ষা, চিকিৎসা,
আর পণ্যের মূল্য, অফেরত ট্যাক্স।
এই সব রক্ত গলা পুঞ্জে ক্যান্সারে ডুবে আছে ।
আমার দেশ সোনার বাংলাদেশ
এই যে জাতীয় সঙ্গীত টাই মিথ্যা কলঙ্ক করেছে
রাজনীতি ।
আগের দল যে অন্যায়ের বিশ্ববিদ্যালয় রেখে গেছে
তাতে অনেক মানুষ শিক্ষা অর্জন করেছে । তারাই
নাকি দেশ চালাচ্ছে। আমাদের মৃত্যু আর থামছে না
রাজনীতি আসবে যাবে । কিন্ত আমাদের জীবনের
রঙ আর বদলাচ্ছে না । আমরা মুজলুম হয়ে সেই দেশ পঁচা ক্যান্সারে ডুবে যাচ্ছি ।
দেশ একটা বেশ্যা , রাজনীতি বেশ্যার শরীর।
মরে গেলেও বেশ্যার জানাজা জায়েজ নয় ।
আর এই দেশ গনতন্ত্রের নয় । পিজি হাসপাতাল দুর্নীতির প্রলেপে ঢাকা । সরকারি প্রাথমিক বিদ্যালয় দুর্নীতিতে গর্ভবতী,কোথায় নেই দূর্নীতি ?
বিসিএস আজ সস্তা মুড়িমাখা।
বেশ্যার দেশে সবই বেশ্যা । সাধু কোন শালা ?২৩/১/২৬
৹৹৹৹৹৹৹৹৹
উম্মে হানি মায়া 















