Dhaka 11:27 pm, Saturday, 24 January 2026

খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় ফতুল্লায় দোয়া

  • Reporter Name
  • Update Time : 07:27:13 pm, Saturday, 6 December 2025
  • 84 Time View

তানজিনা লিপি: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় ফতুল্লায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় কমিটির সদস্য শাহ আলমের নিজ বাসভবনে নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপির ও অঙ্গ সংগঠনের ব্যনারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে শাহ আলম বলে, “জাতীয়তাবাদী দলের উদ্দেশ্য ও আদর্শ সম্পর্কে আমাদের সঠিক ধারণা রাখতে হবে। অনেকেই ব্যক্তিস্বার্থ ও পদ-পদবীর মোহে দলীয় আদর্শ ভুলে যায়। এরা স্লোগানে বলে ‘জিয়ার সৈনিক’, কিন্তু মনে-প্রাণে তাঁরা আদর্শ ধারণ করে না। এখনই সময়, দলকে ভালবাসা ও আদর্শে দৃঢ় থাকার।” আরও বলে, “শুধুমাত্র দেশকে ভালোবেসেই বেগম খালেদা জিয়ার জীবন আজ প্রায় বিপন্ন। চিকিৎসার জন্য লন্ডনে গেলে তাঁকে সেখানে থাকতে বলা হয়েছিল, কারণ তাঁর অবস্থা তখনো ঝুঁকিপূর্ণ ছিল। কিন্তু তিনি বলেছিলেন, ‘আমার দেশের জনগণ অপেক্ষা করছে, আমি দেশে ফিরে যাব।’ নেতাকর্মীদের তিনি তাঁর পরিবার বলেছেন। সেই পরিবারের টানে তিনি দেশে ফিরে এসেছিলেন।”

শাহ আলম আরও বলে, “রাজনীতি একটি সেবামূলক কাজ। দেশের জনগণের সেবা করার দায়িত্ব আল্লাহ আমাদের দিয়েছে। আর সেবা করতে গিয়ে যদি দুর্নীতি, চাঁদাবাজি, ভূমিদস্যুতা, মাদক ব্যবসা, অন্যের সম্পদ লুণ্ঠন ও প্রতিহিংসায় লিপ্ত হই তাহলে আল্লাহর দরবারে ক্ষমা পাওয়া যাবে না।”

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য একরামুল কবির মামুনের সভাপতিত্বে দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিল ফতুল্লা থানা বিএনপির সাবেক আহ্বায়ক জাহিদ হাসান রোজেল, জেলা বিএনপির সদস্য নাজিম হাসান মিটু, ফতুল্লা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম পান্না মোল্লা, কুতুবপুর ইউনিয়নের সাবেক সভাপতি এম এ আকবর, সাবেক সাধারণ সম্পাদক তাহের মোল্লা, কাশিপুর ইউনিয়ন বিএনপির নেতা আমিনুল ইসলাম, ফতুল্লা থানা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আরাফাত আলম জিতু, কুতুবপুর ইউপি সদস্য হান্নানুর রফিক রঞ্জুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Sadaia jahan

Popular Post

খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় ফতুল্লায় দোয়া

Update Time : 07:27:13 pm, Saturday, 6 December 2025