Dhaka 9:23 pm, Wednesday, 11 February 2026

চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট

  • Reporter Name
  • Update Time : 08:52:13 am, Tuesday, 1 July 2025
  • 155 Time View

নিজস্ব প্রতিনিধি :

গাজীপুরের টঙ্গীতে চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া যায় ছাত্রদল নেতার বিরুদ্ধে।

৩০ জুন সোমবার সন্ধ্যায় সাতাইশ ধরপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বজলুর রহমান রাতে টঙ্গী পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ করেছে।

ভুক্তভোগী বজলুর রহমান জানায়, পরিবার-পরিজন নিয়ে সাতাইশ ধরপাড়া এলাকায় দীর্ঘদিন যাবত বসবাস করে আসছি। ২৮ জুন শনিবার বাসার তৃতীয় তলার নির্মাণ কাজ শুরু করলে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫১ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মিরাজ খানসহ একদল লোক দেড় লাখ টাকা চাঁদা দাবি করে । এতে আমি অস্বীকৃতি জানালে তারা আমাকে মেরে ফেলার হুমকি দেয়। পরে সোমবার দুপুরে এসে আবারও দেড় লাখ টাকা চাঁদা দাবি করে মিরাজ ও তার লোকজন। এ সময় চাঁদা দিতে না চাইলে তারা আমাকে এলোপাথারি কিলঘুষি মারতে থাকে। আমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে মিরাজ লোকজনসহ পালিয়ে যায়। এদিন মাগরিবের নামাজের পর মিরাজ খানের নেতৃত্বে মিহাদ খান ওরফে নিহাদ, আলম খান, মুন্না, মামুন ও আব্দুল মতিনসহ ২০-২৫ জন চাপাতি, লোহার রড, লোহার পাইপসহ দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে আমার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় দুটি মোটরসাইকেল, আসবাবপত্র ভাঙচুর ও তছনছ করে নগদ ৬ লাখ টাকা, ৭ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নেয়।

যোগাযোগ করা হলে অভিযুক্ত ছাত্রদল নেতা মিরাজ খান অভিযোগ অস্বীকার করে প্রতিবেদককে বলে, আমি নির্মাণসামগ্রীর ব্যবসা করি। বজলুর রহমানের কাছে ব্যবসার বিষয়ে কথা বলতে গিয়েছিলাম অন্য কিছু নয়।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলে, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে মামলা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Sadaia jahan

চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট

Update Time : 08:52:13 am, Tuesday, 1 July 2025