
সাদিয়া জাহান ও রুহুল আমিন মন্ডল: নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জের হানিফ মোল্লা সাংবাদিকতার প্রভাব খাটিয়ে অসহায়দের জমি জবর-দখল করার অপচেষ্টা করছে। জবর- দখলকারী ভুমি দস্যু হানিফ মোল্লা কি সাংবাদিক? ভুক্তভোগী উম্মে কুলসুম ও আবুল বাসার বাদী হয়ে পপার্স লিগ্যাল এইড ফাউন্ডেশন ও বাংলাদেশ রাইটস এন্ড পুয়র ডেভলপমেন্ট সোসাইটিতে আইনত সহায়তার জন্য আবেদন করে। সংগঠনটি সজ ১৮ জানুয়ারি রেজিস্ট্রার এডি করে পোস্ট অফিসের মাধ্যমে সন্ত্রাসী হানিক মোল্লাকে নোটিশ প্রেরন করেছে, নোটিশের অনুলিপি ডিসি, এসপি, ফতুল্লা ও রুপগঞ্জ থানা, এসিল্যান্ড রুপগঞ্জ, নির্বাহী কর্মকর্তা রুপগঞ্জকে প্রেরণ করে রিসিভিং করা হয়েছে। রুপগঞ্জ থানার ওসি ও পুলিশ সুপার অফিস থেকে ভুমি সন্ত্রাসী হানিফ মোল্লাকে কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়েছে বলে ভুক্তভোগী জানায়।
ভুক্তভোগীর আবেদন নীচে তোলে ধরা হল:-
আমরা নিম্মস্বাখরকারী উম্মে কুলসুম(৪৫),স্বামী আবুল বাশার, পিতা-হাজী মমতাজ উদি, মাতা-হাজী আছিয়া খাতু্ সাং-নওগাঁ, পোঃ কালাপাহাড়িয়া, থানা-আড়াইহাজার, জেলা-নারায়নগঞ্জ আপনার সংগঠনের অফিসে এসে এই মর্মে আবেদন করছি যে বিবাদী মোঃ হানিফ মোল্লা(৪৫), পিতা-মরহুম কফিল উদ্দিন মোল্লা, মাতা-ফজিলা খাতুন, এন আইডি নং ৫৫৩ ৯৩০ ০৪৯০ সাং- মর্তুজাবাদ, পোঃ-ভুলতা, থানা-রুপগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ আমার সাফ-কাবলা দলিল মুলে ক্রয়কৃত সম্পত্তিতে জবর-দখল করে নির্মান কাজ করতেছে, আমি ও আমার স্বামী তাকে বাধা দিলে উক্ত বিবাদী আমাদের সাথে খারাপ ও অশোভাচরন করে ও বিভিন্নভাবে হুমকি-ধমকি প্রদান করে। মালিকানার বিবরন-নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন ভুলতা ইউপির সোনাব গ্রাম নিবাসী হাজী আয়েত উল্লার আরএস রেকর্ডে মালিক ও দখলদার থাকাবস্থায় মৃত্যুবরন করলে তার পুত্র রেজাউল করিম পিতার ওয়ারশ সুত্রে মালিক ও দখল নিয়ত হয়।উক্ত গ্রাম নিবাসী ফজর আলী আরএস রেকর্ডে মালিক ও দখলদার থাকাবস্থায় মৃত্যুবরন করলে তার কন্যা ওমরজান ও শারজান পিতার ওয়ারশ সুত্রে মালিক ও দখল নিয়ত হয়ে বিগত ০৩/০৩/১৯৯৩ সনে রুপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে রেজিষ্ট্রিকৃত ১৬৩৬ নং সাফ-কাবলা দলিলে রেজাউল করিমের নিকট ওমরজান ও শারজান সাফ বিক্রয় করে নিঃস্বত্ববান হয়।রেজাউল করিম ক্রয় সুত্রে ও পৈতিক সুত্র মালিক ও ভোগ দখল্কার নিয়ত হয়ে ২৫/০৬/২০০৮ সনে মহিতুল ইসলামকে রেজিষ্ট্রিকৃত ১৪২১৪ নং দলিলে ব্যাপক ক্ষমতাযুক্ত আম-মোক্তার দলিল প্রদান করে। মহিতুল ইসলাম আম-মোক্তার দলিলে ক্ষমতা পেয়ে ২৮/০৮/২০০৮ সনে রেজিস্ট্রিকৃত দলিল ১৯৫৬০ নং এর মাধ্যমে ভুলতা মৌজার জেএল নং-এসএ ১৪৭, আরএস ১৮২, খতিয়ান নং-এসএ ২৮৬, আরএস ১২৪, দাগ নং- সিএস/এসএ-৪৬৯ আরএস-৫৯০/৫৯১-এর
৪.০০(চার শতাংশ) জমি উম্মে কুলসুমের নিকট সাফ-কাবলা বিক্রি করে। উম্মে কুলসুম জমি ক্রয় করে ২১/০৭/২০১৯ সনে সহকারী কমিশনার(ভুমি) রুপগঞ্জ-এর অনুমোদিত নামজারি জমাভাগ মোকাদ্দমা নং-১৯৮২৬/১৮-১৯ করে নিজ নামে খাজনা প্রদান করে নিঃকন্ঠ মালিক ও ভোগ দখলদার নিয়ত হয়।অপরদিকে মহিতুল ইসলাম আম-মোক্তার দলিলে ক্ষমতা পেয়ে ২৮/০৮/২০০৮ সনে রেজিস্ট্রিকৃত দলিল ২১৮৪৮ নং এর মাধ্যমে ভুলতা মৌজার জেএল নং-এসএ ১৪৭, আরএস ১৮২, খতিয়ান নং-এসএ ২৮৬, আরএস ১২৪, দাগ নং- সিএস/এসএ-৪৬৯ আরএস-৫৯০/৫৯১-এর
৩.৭৫(তিন দশমিক পচাত্তুর শতাংশ) জমি সিদ্দিরকুর রহমানের নিকট সাফ-কাবলা বিক্রি করে। উক্ত সিদ্দিকুর রহমান মালিক ও ভোগ দখলকার নিয়ত হয়ে ২৮/০১/২০১০ সনে ৩৩২০ নং সাফ-কাবলা দলিলে আনোয়ার হোসেন বেপারী(অনু)ও মোঃ শামীম এর নিকট ৩.৭৫(তিন দশমিক পচাত্তুর শতাংশ) জমি সাফ-কাবলা বিক্রি করে নিঃস্বত্ববান হয়। আনোয়ার হোসেন ও শামীম জমির মালিক ও ভোগ দখলদার নিয়ত হয়ে ০৮/১২/২০১০ সনে সহকারী কমিশনার(ভুমি) রুপগঞ্জ-এর অনুমোদিত নামজারি জমাভাগ মোকাদ্দমা নং-৮৬৩৩/১০-১১ করে নিজ নামে খাজনা প্রদান করে নিঃকন্ঠ মালিক ও ভোগ দখলদার নিয়ত হয়। বিগত ১০/০৩/২০১৯ সনে আনোয়ার হোসেন বেপারী(অনু)ও মোঃ শামীম ২৪০২নং দলিলে ব্যাপক ক্ষমতাযুক্ত আম-মোক্তার দলিল প্রদান করে। আমাদের উক্ত জমিতে বিবাদী মোঃ হানিফ মোল্লা জবর দখল করে নির্মান কাজ করছে বিধায় আইনি সহয়তার জন্য আপনার সংগঠনে আবেদন করলাম।
সাদিয়া জাহান ও রুহুক আমিন মন্ডল 















