
ফরহাদ ফেরদাঊস: ২১ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখে জেলা প্রশাসন, পঞ্চগড় ও পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর যৌথ উদ্যোগে পঞ্চগড় জেলার সদর উপজেলার চিনিকল-ফুলতলা রোডস্থ আহমদনগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে নির্মাণ সামগ্রী রাস্তার উপর ও অনাবৃত অবস্থায় সংরক্ষণ করার মাধ্যমে বায়ু দূষণ করার অপরাধে ০১(এক) জন ব্যবসায়ীকে মোট ৫,০০০/-(পাঁচ হাজার ) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয়। এছাড়া যানবাহনে নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দের হর্ণ স্থাপন করার অপরাধে ০২(দুই) টি ট্রাক এর ড্রাইভারকে মোট ২,০০০/-(দুই হাজার) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় এবং নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দের হর্ণ ব্যবহারকারী ০৪(চার) টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। জেলা প্রশাসন, পঞ্চগড় এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আরিফ হাসান চৌধুরি অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। জেলা পুলিশ, পঞ্চগড় এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর পক্ষ থেকে এ ধরণের অভিযান চলমান থাকবে।
পঞ্চগড় জেলা
















