Dhaka 9:11 am, Tuesday, 10 February 2026

টেস্ট র‍্যাঙ্কিংয়ে শান্ত-হাসানের উন্নতি

  • Reporter Name
  • Update Time : 10:39:07 am, Thursday, 26 September 2024
  • 170 Time View

চেন্নাই টেস্টে বাংলাদশের বড় পরাজয়ের মাঝেও ব্যাটিং ও বোলিংয়ে আলো ছড়িয়ে আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন নাজমুল হোসেন শান্ত ও হাসান মাহমুদ।

ছেলেদের র‍্যাঙ্কিংয়ের হালনাগাদ বুধবার প্রকাশ করেছে আইসিসি। হাসান ছাড়াও টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন নাহিদ রানা, তাসকিন আহমেদ। ব্যাটিংয়ে এগোনোর তালিকায় আছেন সাকিব আল হাসান।

ভারতের কাছে ২৮০ রানে হেরে যাওয়া টেস্টের প্রথম ইনিংসে ৮৩ রানে ৫ উইকেট নেন হাসান। পরপর দুই টেস্টে ৫ উইকেট নিয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়ে ৪৪ নম্বরে জায়গা করে নিয়েছেন ২৪ বছর বয়সী পেসার।

ওই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৪ উইকেট নিয়ে ৮ ধাপ এগিয়েছেন তাসকিন। ক্যারিয়ার সেরা ৩০৮ রেটিং পয়েন্ট নিয়ে তার অবস্থান ৬৩তম। গতি দিয়ে চমক দেখাতে থাকা নাহিদ রানা এক ধাপ এগিয়ে ৭৮ নম্বরে।

দুই স্পিনার সাকিব ও মেহেদী হাসান মিরাজ অবশ্য পিছিয়েছেন। এক ধাপ পিছিয়ে ২২ নম্বরে মিরাজ আর ৬ ধাপ নিচে নেমে এখন ৩৩ নম্বরে সাকিব। ম্যাচ না খেলেও এক ধাপ পিছিয়ে ১৯ নম্বরে তাইজুল ইসলাম।

প্রথম ইনিংসে ২০ রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৮২ রানের ইনিংস খেলেন শান্ত। ব্যাটসম্যানদের তালিকায় ১৪ ধাপ এগিয়ে ৪৮ নম্বরে উঠেছেন বাংলাদেশ অধিনায়ক। এছাড়া এক ধাপ এগিয়ে ৪৩ নম্বরে সাকিব।

পাকিস্তানে দারুণ ব্যাটিং করা লিটন কুমার দাস হতাশ করেন চেন্নাইয়ে। যার ফলে ৫ ধাপ পিছিয়ে ২০ নম্বরে নেমে গেছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান। মুশফিকুর রহিম ৬ ধাপ পিছিয়ে বর্তমানে ২৩ নম্বরে। মুমিনুল হক ১১ ধাপ পিছিয়ে ৫৮ নম্বরে নেমেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Sadaia jahan

টেস্ট র‍্যাঙ্কিংয়ে শান্ত-হাসানের উন্নতি

Update Time : 10:39:07 am, Thursday, 26 September 2024