
মোঃ ফরহাদ ফেরদৌস : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়ে টহল জোরদার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের সদস্যরা।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরের পর পুলিশ, বিজিবিকে সাথে নিয়ে পঞ্চগড় সদর ও আটোয়ারী উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনকালীন বিশেষ মহড়া প্রদর্শন করে পঞ্চগড় আর্মি ক্যাম্পের সদস্যরা।
ভোটকেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ঝুঁকি, সহিংসতা ও নাশকতা এড়াতে এবং ভোটারসহ জেলার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি সর্বোচ্চ প্রস্তুত রয়েছে সশস্ত্র এই বাহিনীটি।
পঞ্চগড় আর্মি ক্যাম্প কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হক জানান, ভোট কেন্দ্রগুলোর পাশাপাশি জেলার নিরাপত্তা নিশ্চিত করতে গড়ে তোলা হয়েছে একাধিক স্তরের নিরাপত্তা বলয়।
পুলিশ, বিজিবির পাশাপাশি সেনাবাহিনীর টহল অব্যাহত থাকবে। একই সাথে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার পাশাপাশি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযানের পাশাপাশি অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে বিশেষ এই টহল চলমান থাকবে বলে জানান।
Reporter Name 









