
সাদিয়া জাহান : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছে, জনগণ এমন বাংলাদেশ চায় না, যেখানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদধূলি নিয়ে রাষ্ট্রের দায়িত্ব পালন করা হবে। রাষ্ট্র পরিচালনায় প্রকৃত পরিবর্তন আনতে হলে গণভোটে জনগণকে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিতে হবে।
শুক্রবার (১৬ জানুয়ারী) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার দেলপাড়া এলাকায় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণসংযোগ ও সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলে।
হাসনাত আব্দুল্লাহ বলে, বাংলাদেশকে সত্যিকার অর্থে পরিবর্তন করতে হলে দেশকে দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত করতে হবে। জনগণ চায় স্বাধীন কর্ম কমিশনের মাধ্যমে তাদের সন্তানদের যোগ্যতার ভিত্তিতে চাকরি নিশ্চিত হোক।
এসময় হাসনাত আরও বলে, রাষ্ট্রের সকল স্তরে জবাবদিহিতা প্রতিষ্ঠা ছাড়া জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব নয়।
তার আগে দেলপাড়া এলাকায় জুলাই আন্দোলনে শহীদ আদিলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে হাসনাত আব্দুল্লাহ। সাক্ষাৎকালে সে শহীদ পরিবারের খোঁজখবর নেয় এবং তাদের প্রতি সমবেদনা জানায়।
এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিল নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপি মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল আমিনসহ দলের স্থানীয় নেতাকর্মীরা।
সাদিয়া জাহান 















