
সুলতান মাহমুদ : আগামী ১২ ই ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার আগ পর্যন্ত নেতাকর্মীদের সক্রিয় থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলে,”দেশে পনের ষোল বছর ধরে নির্বাচনের নামে প্রহসন চলছে। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে রাতের আধারে নির্বাচন হয়েছে। এখন আবার নতুন করে একটি মহল নির্বাচন নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে।”
রোববার দিবাগত রাতে সোনারগাঁও উপজেলার কাঁচপুর বালুর মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলে। এ সময় তারেক রহমান আরো বলে, “এই রাতের আধারে বিএনপির জনসভায় মানুষের উপস্থিতি দেখে এটাই প্রমাণিত হয় মানুষ বিএনপিকে চায়। আর জনগণের এসব স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনেকের মাথা নষ্ট হয়ে গেছে। আর এ কারণেই ভোটাধিকার হরণে নতুন একটি ষড়যন্ত্রে একটি মহল ওত পেতে বসে আছে।”
জনসভায় তারেক রহমান বলে, বিএনপি যদি ক্ষমতায় যায় নারীদের জন্য ফ্যামিলি কার্ড করা হবে। এই কাঠের মাধ্যমে শহর ও গ্রামাঞ্চলের মানুষ প্রতিমাসে ৭ থেকে ১০ দিনের নগদ অর্থ অথবা প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পাবে। আর এ কার্যক্রম চালু করা হলে প্রতিটি পরিবার স্বাবলম্বী হয়ে আত্মনির্ভরশীলতার মাধ্যমে জীবন যাপন করতে পারবে।
এসময় দলের চেয়ারম্যান কৃষকদের সুযোগ সুবিধার কথা উল্লেখ্য করে বলে, বিএনপি ক্ষমতায় আসলে কৃষকদের তালিকা করে কার্ড দেওয়া হবে এই তালিকার মাধ্যমে প্রতিটি কৃষকের হাতে সার, বিষ,কীটনাশক সহ সকল সুযোগ সুবিধা দেওয়া হবে।”
এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারেক রহমান বলে, “দীর্ঘ দেড় দশক ধরে একটি মহল মানুষের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নিয়েছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও মাদক এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর হস্তক্ষেপ নেওয়ার কথা জানায় তারেক রহমান।
জলাবদ্ধতা নিরসন এবং কৃষি কাজের উন্নয়নের তারেক রহমান নতুন পরিকল্পনার কথা জানায়। তারেক রহমান বলে, নদী খাল ভরাট হওয়ার কারণে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা একটা বিশাল কারণ হয়ে দাঁড়িয়েছে। এ জলাবদ্ধতা নিরসনে বিএনপির কার্যক্রম চলমান থাকবে এছাড়াও মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের সুযোগ সুবিধার বিষয়েও তারেক রহমান কথা বলে।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতি এ বিশাল জনসভায় বক্তব্য রাখে নারায়ণগঞ্জ ১ আসনের বিএনপির মনোনীত পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়া, নারায়ণগঞ্জ -২ আসনের বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ ৩- আসনে বিএনপি’র পদপ্রার্থী আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ -৪ আসনে জোটের প্রার্থী মনির হোসাইন কাসেমী ও নারায়ণগঞ্জ -৫ আসনের অ্যাডভোকেট আবুল কালাম।
এসময় বিএনপির অঙ্গসংগঠন নেতাকর্মীসহ হাজার হাজার মানুষ এই সভায় উপস্থিত ছিলে। ছিল অনেক সাংবাদিক ও সামাজিক সংগঠনের লোকজন।
সুলতান মাহমুদ 















