
ফরহাদ ফেরদৌস : পঞ্চগড় থেকে গণতান্ত্রিক অংশগ্রহণ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের গুরুত্ব তুলে ধরতে এবং “দেশ মেরামতের সুযোগ আপনার হাতে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত কাল বুধবার, ২৮ জানুয়ারি, পঞ্চগড়ের সিএফসি চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে গণভোট ২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে সুজন বন্ধুদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় উপস্থিত থেকে সুশাসনের জন্য নাগরিক (সুজন) পঞ্চগড় জেলা সমন্বয়ক ডিজার হোসেন বাদশা স্বাগত বক্তব্য প্রদান করে। সে শিক্ষার্থী ও উপজেলা পর্যায়ের সুজন বন্ধু সদস্যদের সুজন সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করে। এ সময় আরও উপস্থিত ছিল সুজন জেলা ভলান্টিয়ার শফিউল্লা রিপন, সুজন জেলা কোষাধ্যক্ষ ছাদেকুল ইসলাম এবং জেলায় কর্মরত গণমাধ্যমকর্মী আসাদুজ্জামান আপেল ও যমুনা টেলিভিশনের পঞ্চগড় প্রতিনিধি রনি মিয়াজি। প্রশিক্ষনে পঞ্চগড় জেলার ৫ উপজেলা থেকে সুজন বন্ধুরা অংশগ্রহন করে।
দিনব্যাপী এই কর্মশালায় উপজেলা পর্যায়ের সুজন বন্ধু ভলান্টিয়ারদের শুরু থেকে শেষ পর্যন্ত প্রশিক্ষণ প্রদান করে সুজন বন্ধু পঞ্চগড় জেলার জেলা ক্যাম্পেইন ফ্যাসিলিটেটর ও প্রশিক্ষক আসাদুর জামান খোকন ।
Reporter Name 















