
ফরহাদ ফেরদৌস: জাতীয় বেতন কমিশন ২০২৫ এর সুপারিশকৃত নবম পেস্কেল ও গেজেট প্রকাশের দাবীতে পঞ্চগড়ে অবস্থান ও বিক্ষোভ কর্মসুচী পালন করেছে পঞ্চগড়ের বিভিন্ন সরকারী দপ্তরের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা।
সোমবার (২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টায় পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারী কর্মচারী সমিতি পঞ্চগড় জেলা শাখার আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে অবস্থান কর্মসুচী পালন করে। এতে পঞ্চগড়ের বিভিন্ন সরকারী দপ্তরের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা অংশ নেয়।
এসময় বক্তব্য রাখে, বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারী কর্মচারী সমিতির পঞ্চগড় জেলা শাখার সভাপতি নুর আলম বাচচু, সাধারণ সম্পাদক রবিউল ইসলামসহ প্রমুখ।
বক্তারা বলে, আগামী ৬ ফেব্রুয়ারীতে মধ্যে নবম পে-স্কেল ও গেজেট প্রকাশের দাবী জানাই। দাবী মানা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেয় বক্তারা।
ফরহাদ ফেরদৌস 














