
আকলিমা রাহাত খান আখি: নারায়ণগঞ্জ জেলার ৭ (সাত)টি থানায় ৭ জন পুলিশ পরিদর্শক (নিঃ) অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছে। যোগদানের পর নবাগত অফিসার ইনচার্জবৃন্দ পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী’র সাথে সৌজন্য সাক্ষাৎ করে।
নবাগত অফিসার ইনচার্জবৃন্দ হল- ১) মোহাম্মদ আব্দুল হালিম, অফিসার ইনচার্জ, সদর মডেল থানা, ২) মোঃ আব্দুল মান্নান, অফিসার ইনচার্জ, ফতুল্লা মডেল থানা, ৩) মহম্মদ আব্দুল বারিক, পিপিএম অফিসার ইনচার্জ, সিদ্ধিরগঞ্জ থানা, ৪) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, অফিসার ইনচার্জ, বন্দর থানা, ৫) মোঃ মহিববুল্লহ, অফিসার ইনচার্জ, সোনারগাঁও থানা, ৬) মোঃ আলাউদ্দিন, অফিসার ইনচার্জ, আড়াইহাজার থানা, ৭) মোঃ সবজেল হোসেন, অফিসার ইনচার্জ, রূপগঞ্জ থানা।
এসময়ে উপস্থিত ছিল জেলার অতিরিক্ত পুলিশ সুপারগন।
আকলিমা রাহাত খান আখি 



















