
মো: সালাহ উদ্দিন : নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এ শীর্ষস্থানীয় পরিবহন সন্ত্রাসী হাজী রিপনসহ আওয়ামী লীগ–সংশ্লিষ্ট ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় ফতুল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল- হাজী রিপন (৫৫), তার ছেলে রাফি (৩৫), কোতালের বাগ এলাকার যুবলীগ কর্মী আরিফ।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানায়, ‘ডেভিল হান্ট’ অপারেশনের অংশ হিসেবে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ওসি বলে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় সুনির্দিষ্ট ফৌজদারি মামলা রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম তারেক আল মেহেদী জানায়, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লাসহ সকল থানায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সন্ত্রাসী কার্যকলাপ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া গ্রহন করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।
মো: সালাহ উদ্দিন 



















