Dhaka 8:14 am, Tuesday, 10 February 2026

পলাতক হত্যা মামলার আসামি কুলু রুবেল ও প্রতারক মান্নান, আকরাম,  দিলশাদ

  • রুহুল আমিন মন্ডল : গোয়েন্দা সংস্থা ডিবির অভিযানে পলাতক হত্যা মামলার আসামি কুলু রুবেল ও প্রতারক মান্নান, আকরাম,  দিলশাদ।

স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলা সহ একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি চিহ্নিত প্রতারক আঃ মান্নান ও কুলু রুবেলকে গ্ৰেফতারের প্রস্তুতি নিয়েছে গোয়েন্দা সংস্থা ডিবির একটি টিম। যাত্রা বাড়ী থানায় দায়ের করা হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি রুবেল ও মান্নান। প্রতারক মান্নানকে আজ বিকাল ৩:৩০ ঘটিকার সময় তার পাঠানটুলী আইল পাড়া ভাড়া বাড়িতে গ্ৰেফতার করতে গেলে গোয়েন্দা সংস্থা ডিবির টিম জানতে পারে ৩ টার দিকে প্রতারক মান্নান,তার ভাই সহ তিন চার জন পুরাতন আইল পাড়া দিয়ে অন্যত্র পালিয়ে যায়। এদিকে প্রতারক মান্নান পালিয়ে পালিয়ে ভুয়া ফেসবুক আইডি দিয়ে অপপ্রচার চালাচ্ছে আর নিজেকে সমাজ কর্মী দাবি করে মহামান্য হাইকোর্টে জামিনের জন্য আবেদন না করেই স্থানীয় ভাবে প্রচার করছে বাটপার মান্নান জামীনে আছে। এবিষয়ে গোয়েন্দা সংস্থার ডিবির প্রতিনিধি দল যাত্রা বাড়ী থানার হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার সঙ্গে কথা বলে জানতে পারে প্রতারক মান্নান বা কুলু রুবেল কেউ এই হত্যা মামলা থেকে জামিন নেয়নি। গত অক্টোবর ২৫ মাসে দায়ের করা জালিয়াতি ও প্রতারণার অভিযোগে নারায়ণগঞ্জ আদালতে কুলু রুবেলের বিরুদ্ধে একটি সি আর মামলা রুজু হলে বিজ্ঞ আদালত আসামি রুবেলের বিরুদ্ধে সমন জারি করেন। সমন রাখতে অস্কিকার করায় সাম্প্রতিক ঐ প্রতারণা ও জালিয়াতির মামলায় গ্ৰেফতারী পরোয়ানা ইস্যু করে আদালত।

যাত্রা বাড়ী থানার তদন্ত কর্মকর্তার পরিপ্রেক্ষিতে ফের পাঠানটুলী আইল পাড়া অভিযান পরিচালনা করে ঢাকার গোয়েন্দা সংস্থা ডিবি, এলাকা সূত্রে জানা গেছে ডিবির অভিযানের কথা টের পেয়ে প্রতারক মান্নান ও তার ভাই ইমতিয়াজ দোকান বন্ধ করে পালিয়েছে। প্রতারক মান্নান ও কুলু রুবেল যাত্রা বাড়ী থানার হত্যা মামলা সহ শাহবাগ থানা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি।অভিযান পরিচালনাকারী দলের প্রধান ডিবির উপ- পরিদর্শক মোঃ এনামুল হক বলেন সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে ধর্ষন মামলার সাজাপ্রাপ্ত সহ একাধিক হত্যা মামলার আসামি প্রতারক মান্নানকে গ্ৰেফতার করতে এই অভিযান পরিচালনা করা হয় ।তবে ডিবির উপ পরিদর্শক এনামুল হক বলেন অপরাধীরা পালিয়ে বেশীদিন থাকতে পারবে না জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঢাকার গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর এইসমস্ত হত্যা মামলার আসামিদের গ্রেফতার করার জন্য।

নবীগঞ্জ কুলু পাড়া এলাকার মৃত ফকির চাঁন মিয়ার ছেলে রুবেল ওরফে কুলু রুবেলের মিনি গার্মেন্ট ইস্পাহানী একাধিকবার অভিযান চালিয়ে ও তার কোন খোঁজ পাওয়া যায়নি। স্থানীয় জনতা বলছে বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলা দায়ের পর থেকেই এলাকা ছাড়া রুবেল। মাঝে মধ্যে এলাকায় আসলে ও পালিয়ে পালিয়ে থাকে এই অপরাধীরা। নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ তিনি বলেন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে এই সমস্ত হত্যা মামলার আসামিদের গ্রেফতার করার জন্য পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন জনগণ যদি পুলিশকে সহায়তা করে তাহলে এই অপরাধীদের গ্রেফতার করতে সহজ হবে। তবে প্রতারক মান্নান, কুলু রুবেল সহ অন্যান্য আসামিদের গ্রেফতার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অত এব প্রতারক মান্নান ও কুলু রুবেলকে দেখা মাত্রই ৯৯৯ ফোন করে নিকটস্থ থানায় সোপর্দ করলে যাত্রা বাড়ী থানা, শাহবাগ থানা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তারা আসামিদের নিয়ে যাবে বলে জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Sadaia jahan

পলাতক হত্যা মামলার আসামি কুলু রুবেল ও প্রতারক মান্নান, আকরাম,  দিলশাদ

Update Time : 04:56:31 am, Wednesday, 21 January 2026