
উম্মে হানি কারিমা: প্রতিবছর প্রতিক্লাসে পূন:ভর্তির নামে প্রায় ১০হাজার কোটি টাকার শিক্ষা বানিজ্য চলছে। বাংলাদেশের বহু শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষাকে পন্য বানিয়ে ফেলেছে। পৃথিবীর কোথাও এমন পূন:ভর্তি না থাকলেও বাংলাদেশে এটি এখন নিয়ম হয়ে দাড়িয়েছে। ফলে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারগুলো তাদের আয়ের অধিকাংশ টাকা সন্তানের শিক্ষার জন্য ব্যায় করতে গিয়ে চরম অভাব অনটন ও মানবেতর জীবন যাপনে বাধ্য হচ্ছে। সারাদেশে লাখ লাখ অভিভাবকদের বুক ফাটা কস্ট কেউ দেখছে না।
এমতাবস্থায়, বাংলাদেশ রাইটস এন্ড পুয়র ডেভলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে জনস্বার্থে একটি রীট করার উদ্যোগ নেয়া হয়েছে। এই রীটে প্রতিবছর ভর্তি পদ্ধতি বাতিল ও এবছর যারা ভর্তি হয়েছে তাদের ফি ফেরত দিতে মহামান্য হাইকোর্টের নির্দেশর জন্য আবেদন করা হবে।
আগামীকাল ২৫শে জানুয়ারি ২০২৬, বেলা ১২:৩০মিনিটে বাংলাদেশ আইন ও অধিকার এইড সংগঠনের পক্ষ থেকে হাইকোর্টে রীট শেষে বিস্তারিত আপনাদের জানাতে চাই। এ ব্যাপারে আপনাদের উপস্থিতি ও সহযোগিতা কামনা করছি।
ধন্যবাদ।।
সুলতান মাহমুদ – চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা- বাংলাদেশ রাইটস এন্ড পুয়র ডেভলপমেন্ট সোসাইটি।
উম্মে হানি কারিমা 















