Dhaka 12:02 am, Sunday, 25 January 2026

প্রতিটি এলাকায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করা- লুবনা

আবুল বাসার: ফতুল্লা, নারায়ণগঞ্জ–৪ আসনের প্রতিটি এলাকায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক, নাশকতা, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ দমনে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে। বর্তমানে অনেক পাড়া-মহল্লা, গলি, রাস্তা ও জনসমাগমস্থল রাতে পর্যাপ্ত আলোর অভাবে অপরাধীদের জন্য ঝুঁকিপূর্ণ নয় বরং নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হচ্ছে।
এই অন্ধকার এলাকাগুলোতে মাদক কেনাবেচা, কিশোর গ্যাংয়ের তৎপরতা, নারীদের হয়রানি এবং বিভিন্ন নাশকতা ক্রমেই বাড়ছে। বিশেষ করে নারী, শিশু, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ অবস্থায় ফতুল্লা, নারায়ণগঞ্জ–৪ আসনের প্রতিটি ওয়ার্ড, পাড়া-মহল্লা, গলি, প্রধান সড়ক, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মন্দির সংলগ্ন এলাকা ও বাসস্ট্যান্ডে পর্যাপ্ত স্ট্রিট লাইট স্থাপন এবং আধুনিক সিসি ক্যামেরা বসানো এখন সবচেয়ে জরুরি।
একই সঙ্গে সিসি ক্যামেরাগুলোর নিয়মিত মনিটরিং, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রাত্রীকালীন টহল জোরদার এবং স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সমন্বয়ে কমিউনিটি নজরদারি ব্যবস্থা গড়ে তুলতে হবে। এতে মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও নাশকতাকারীদের কার্যক্রম কঠোরভাবে দমন করা সম্ভব হবে।
ফতুল্লা, নারায়ণগঞ্জ–৪ আসনকে একটি আলোকিত, নিরাপদ ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে এসব উদ্যোগ অতি দ্রুত বাস্তবায়নের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও নির্বাচনের আগে বাস্তব পদক্ষেপ দাবি করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Sadaia jahan

Popular Post

প্রতিটি এলাকায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করা- লুবনা

Update Time : 04:26:44 am, Wednesday, 7 January 2026