Dhaka 9:53 pm, Wednesday, 11 February 2026

বন্দরের মাকসুদ চেয়ারম্যান স্বৈরাচারের দালাল, ওসমান পরিবারের ঘনিষ্ঠজন

  • Reporter Name
  • Update Time : 05:05:38 pm, Saturday, 28 June 2025
  • 306 Time View

বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের কুড়িপাড়া এলাকাসহ আশে-পাশের মানুষ দীর্ঘদিন ধরে এক ব্যক্তির নাম শুনে আতঙ্কিত—তিনি মাকসুদ চেয়ারম্যান। অভিযোগ রয়েছে, মাকসুদ চেয়ারম্যান স্বৈরচার সরকারের দালাল এবং ওসমান পরিবারের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। তার বাবা রফিক মিয়া স্বাধীনতা যুদ্ধের সময় একজন চিহ্নিত রাজাকার হিসেবে এলাকাবাসীর কাছে পরিচিত ছিলেন।

স্থানীয়রা বলছেন, মাকসুদের সাথে তার ভাই কালু ও আনোয়ার একসময় মূর্তিমান আতঙ্ক হিসেবে এলাকায় রাজত্ব চালিয়েছেন। তাদের বিরুদ্ধে জমি দখল, হত্যাসহ একাধিক মামলার অভিযোগ আছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মাকসুদ নাসিম ওসমান পরিবারের সাথে আতাত করে এলাকায় নিজের ক্ষমতার অবস্থান শক্ত করেন এবং চেয়ারম্যানের চেয়ার দখল করেন বলে স্থানীয়দের অভিযোগ।

এছাড়া অভিযোগ রয়েছে, এলাকায় একাধিক ইটভাটা থেকে অবৈধভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন মাকসুদ চেয়ারম্যান। সেই অর্থ ব্যবহার করে আবার নির্বাচনের মাঠে নেমেছেন তিনি। সাধারণ মানুষের দাবি, কিছু হলুদ সাংবাদিককে ম্যানেজ করে স্বৈরাচারী কর্মকাণ্ডের প্রচার প্রচারণা চালানো হচ্ছে, যাতে সত্য লুকিয়ে রাখা যায়।

এলাকাবাসীর ভাষায়, “মাকসুদের মতো দুর্নীতিবাজ ও সন্ত্রাসীকে আইনের আওতায় আনা উচিত। নয়তো সাধারণ মানুষের জানমাল ও সম্পত্তি নিরাপদ থাকবে না।” তারা প্রশাসনের হস্তক্ষেপ ও দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Sadaia jahan

বন্দরের মাকসুদ চেয়ারম্যান স্বৈরাচারের দালাল, ওসমান পরিবারের ঘনিষ্ঠজন

Update Time : 05:05:38 pm, Saturday, 28 June 2025