Dhaka 10:27 pm, Wednesday, 11 February 2026

বন্দরে ডাকাতির ঘটনায় দুর্ধর্ষ ডাকাত বাদশা গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : 09:43:53 am, Sunday, 16 March 2025
  • 165 Time View

ইভা প্রধান বন্দর : নারায়ণগঞ্জের বন্দরে এক পোশাক তৈরির কারখানায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় উপজেলা বিএনপির সভাপতির ব্যক্তিগত গাড়িচালক শিশির (৪৫) ও চিহ্নিত ডাকাত বাদশাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বুধবার (১৩ মার্চ) ভোরে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের দেওয়ানবাগ এলাকায় অবস্থিত আল ফাহাদ ট্রেডলাইন্স নামে একটি পোশাক তৈরির কারখানায় ডাকাতির ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন মুরাদপুর গ্রামের কাইয়ুম মিয়ার ছেলে একাধিক ডাকাতি মামলার আসামি আবুল বাশার ওরফে বাদশা, ও দেওয়ানবাগ গ্রামের শহিদুল ইসলাম ওরফে শহীদ ড্রাইভারের ছেলে মাহবুব আলম শিশির।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, দেওয়ানবাগ এলাকায় অবস্থিত গার্মেন্টস কারখানার পিছনের দরজা দিয়ে ১০-১২ জনের মুখোশধারী ডাকাতদল প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে সিকিউরিটি গার্ডদের জিম্মি করে, গার্ডদের হাত-পা বেঁধে ফেলে এবং ভল্ট ও লকার ভেঙে নগদ ১৩ লাখ ২০ হাজার টাকা সহ মোট ২২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

তিনি আরও জানান, ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দেওয়ানবাগ ও মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

এ বিষয়ে বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ গণমাধ্যম বলেন,শিশিরের বিরুদ্ধে চুরি,ডাকাতি ঘটনায় লিপ্ত থাকার খবর পেয়েছি তাই সেই কারণে শিশিরকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকতে পারে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Sadaia jahan

বন্দরে ডাকাতির ঘটনায় দুর্ধর্ষ ডাকাত বাদশা গ্রেফতার

Update Time : 09:43:53 am, Sunday, 16 March 2025