
আবুল বাসার: নারায়ণগঞ্জের বন্দরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি হাসান মাসুদ রানার বাড়ি দখলের চেষ্টা, চাঁদা দাবী ও পরিবারসহ প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ পাওয়াগেছে। এ ঘটনায় গত ২২ ডিসেম্বর (সোমবার) ভুক্তভোগী সাংবাদিক নেতা হাসান মাসুদ রানা বাদী হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগে প্রকাশ, বন্দর থানাধীন বাড়িখালী পদুঘর এলাকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ হযরত আলীর ছেলে সাংবাদিক নেতা হাসান মাসুদ রানার সাথে তার প্রতিবেশী মোঃ হুমায়ুন কবিরের সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আওয়ামী লীগের দোসর মোঃ আসরাফ ও হুমায়ুন কবিরের যোগসাজশে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপের মধ্য দিয়ে জোরপূর্বক সম্প্রতি সীমানা প্রাচীর নির্মাণের চেষ্টা চালায়।
সাংবাদিক নেতা হাসান মাসুদ রানা অভিযোগে উল্লেখ করে, কিছুদিন আগে তার অনুপস্থিতিতে এলাকার চিহ্নিত সন্ত্রাসী নয়ন ও ইমান আলীসহ ৪-৫ জন স্বশস্ত্র সন্ত্রাসী বেআইনিভাবে তার জায়গায় প্রবেশ করে একতরফা পরিমাপ করে সীমানা খুটি দেয়। এসময় প্রতিবাদ করলে তার স্ত্রী ও পরিবারের সদস্যদের সাথে অশালীন আচরণ ও ৫ লাখ টাকা চাঁদা দাবী করে। দাবীকৃত চাঁদা অনাদায়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এর ধারাবাহিকতায় গত ১৩ ডিসেম্বর দুপুর দেড়টায় ০১৮১৮৮৫১৮৮১ (লিঙ্কন) নম্বর থেকে ফোন করে সাংবাদিক নেতা হাসান মাসুদ রানাকে ফোনে বলা হয় যে, আগামী শুক্রবারের মধ্যে তাদের দাবি মেনে না নিলে বুলডোজার দিয়ে তার বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হবে এবং পরিবারের বড় ধরনের ক্ষতি করা হবে। এ ঘটনার পর থেকে সাংবাদিক নেতা হাসান মাসুদ রানার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ও মানবেতর জীবনযাপন করছে।
এ বিষয়ে ভুক্তভোগী হাসান মাসুদ রানা বলে, “আমি একজন সংবাদকর্মী এবং মুক্তিযোদ্ধার সন্তান হয়েও আজ ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিজ বাড়িতে অনিরাপদ বোধ করছি। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার ও জীবনের নিরাপত্তা দাবি করছি।”
এ ব্যাপারে বন্দর থানা পুলিশ জানায়, অভিযোগটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আবুল বাসার 


















