
সাদিয়া জাহান :নারায়ণগঞ্জ শহরের কালিরবাজার মাউরার বিল নিয়ে তোলপাড়!! প্রশাসনের হস্তক্ষেপ দাবী করছে ভুক্তভোগীরা।
নারায়ণগঞ্জে মাউরা রেস্টুরেন্টে গ্রাহকের ক্ষোভ, ৪৬০ টাকায় ৪ টুকরা গোস্ত! মাউরার বিল নিয়ে তোলপাড়
নারায়ণগঞ্জের জনপ্রিয় রেস্টুরেন্ট মাউরা নিয়ে এক গ্রাহক তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেছেন, রেস্টুরেন্টে খাবারের দাম অযৌক্তিকভাবে বেশি এবং পরিমাণও অত্যন্ত কম।
গ্রাহকের অভিজ্ঞতা অনুযায়ী—
– গরুর গোস্ত: মাত্র ৪/৫ টুকরা মাংস ও ২/৩ টুকরা হাড়, দাম ৪৬০ টাকা
– ভর্তা: মার্বেল সাইজের ছোট গোল্লা, প্রতি গোল্লা ২৫ টাকা
– আলু সবজি: যা সাধারণত ফ্রি দেওয়া হয়, সেটির দাম ৪০ টাকা
– ভাত: অন্য হোটেলে ১ প্লেটে যা দেওয়া হয়, এখানে সেটি ৪ ভাগে ভাগ করে দেওয়া হয়, প্রতি ভাগ ১৫ টাকা
– ডাল: দাম ৪০ টাকা
সব মিলিয়ে খাবারের বিল দাঁড়ায় ৭৮০ টাকা। অভিযোগে বলা হয়েছে, রেস্টুরেন্ট কর্তৃপক্ষ দাম আলাদা করে লিখে দেয় না এবং স্লিপও সরাসরি প্রদান করে না। গ্রাহক জোর করে স্লিপ চাইলে তখন সেটি দেওয়া হয়।
আরও ক্ষোভের বিষয় হলো, গ্রাহক ওয়েটারকে কোনো বকশিস না দিয়ে বের হওয়ার সময় তিনি পিছন থেকে কটুক্তি করেন। গ্রাহক এটিকে নারায়ণগঞ্জের ভেতরে দেখা সবচেয়ে বেশি দাম ধরা হোটেল হিসেবে অভিহিত করেছেন এবং সাধারণ মানুষের জন্য এক ধরনের প্রতারণা বলে মন্তব্য করেছেন।
স্থানীয়দের দাবি, এ ধরনের অযৌক্তিক দাম ও অশোভন আচরণের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি জরুরী।
সাদিয়া জাহান 















