Dhaka 9:31 am, Tuesday, 10 February 2026

মালয়েশিয়ায় মানব পাচারকারী সেলিম

সাদিয়া জাহান : মালয়েশিয়ায় মানব পাচারকারী সেলিম জালাল ওরফে জালাল উদ্দিন। আওয়ামী লীগের নেতা পরিচয় দিয়ে বেড়ায়। সেলিমের মূল কাজ প্রতারণা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রতারকের বিরুদ্ধে সরব হয়েছে ভুক্তভোগীরা।

বিগত কয়েক বছর ধরেই এই মানব পাচারকারী শতশত মানুষকে বিভিন্ন পন্থায় মোটা অংকের টাকার বিনিময়ে মালয়েশিয়ায় নিয়ে আসে। এরপর তাদের কাছ থেকে আরও টাকার জন‍্য বন্দী করে রাখে। এই পরিস্থিতি থেকে মুক্তির জন‍্য অনেকে নিজের শেষ সম্বল ভিটেবাড়িও বিক্রি করে দিয়েছে।

মালয়েশিয়ায় শ্রমিক নেয়া বন্ধ থাকায় সম্প্রতি মানব পাচার সিন্ডিকেটের দৌরাত্ম্য আরও বেড়েছে। ভারত, মিয়ানমার, থাইল্যান্ড হয়ে নদীপথ আর জঙ্গল দিয়ে মালয়েশিয়াতে মানুষ ঢুকাচ্ছে পাচারকারীরা। নাম প্রকাশ না করার শর্তে এক ভুক্তভোগী জানান, এসব মানব পাচারের হোতা এই সেলিম জালাল।

এছাড়া ভিসা নবায়ন করে দেয়ার নামেও শতশত মানুষের কাছ থেকে টাকা নিয়ে কাজ না করে ভুক্তভোগীদের নানান ভয়ভীতি দেখাচ্ছে। এই সেলিমের কারণে এরকম শতশত মানুষ এখন মালয়েশিয়ার বিভিন্ন জঙ্গলে থাকছে, ভয়ংকর সাপ ও বন্যপ্রাণীর সাথে।

মানবপাচারকারী সেলিম জালাল নিজেকে ব‍্যবসায়ী পরিচয় দিলেও আদৌতে তার কোন বৈধ ব‍্যবসা নেই। মানবপাচার ছাড়াও নানান অবৈধ কাজের হোতা এই সেলিম। কিন্তু তার বিলাসবহুল লাইফস্টাইল, জার্মানীর বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি এসব দেখিয়ে গত কয়েক বছরে অন্তত ১৭জন ব‍্যক্তির কাছ থেকে নানান পন্থায় মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে।

মালেয়শিয়ায় হাই কমিশন থেকে জানানো হয়েছে তার ব‍্যাপারে অসংখ্য অভিযোগ রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Sadaia jahan

মালয়েশিয়ায় মানব পাচারকারী সেলিম

Update Time : 11:39:35 am, Friday, 16 January 2026