Dhaka 3:34 pm, Saturday, 7 March 2026
শিরোনাম :
“ঘুষ, নির্যাতন ও মোবাইল কোর্ট; ন্যায় বিচারের কাঠগড়ায় রাষ্ট্রযন্ত্র” বিদ্যুৎ মামুন’-এর বিরুদ্ধে দখল, প্রতারণা, বিদ্যুৎ চুরি ও মামলা বাণিজ্যের একাধিক অভিযোগ  স্বেচ্ছাসেবক দল নেতা জিয়ার শহরে ব্যাপক চাঁদাবাজি, প্রশাসন নীরব কেন? অবৈধ দখলের থাবায় খাস জমি ও চা বাগানের লিজভূমিতে গড়ে উঠছে আবাসিক ভবন প্রতিমন্ত্রী তালাবদ্ধ দরজার সামনের থাকা বেঞ্চে বসে আছেন, জমিদারদের অপেক্ষায় আল সামি ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিকে এক লাখ টাকা জরিমানা মুক্তির ১ ঘন্টার মাথা পুর্বকল্পিতভাবে খুন ইমন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রতারক বাদীর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার আহবান সিদ্ধিরগঞ্জের ১১ পান্ডা চাঁদাবাজি গুন্ডাবাজি দখল বাজি মামলা বাজি বিভিন্ন উপকরণে অতিষ্ঠ এলাকাবাসী  সরকারি ও অন্যোর জমি থেকে জোরপূর্বক মাটি কাটার অভিযোগ

মাহবুবা লাখির স্বরচিত কবিতা “চোরা পথ”

  • Reporter Name
  • Update Time : 08:58:18 pm, Saturday, 14 June 2025
  • 224 Time View

চোরাপথ — মাহবুবা লাখি

আজকাল সরু ও সরল পথ আর তেমন নেই
বিতস্তবিলের আধাফোটা শালুক পাতার নিচে এবড়ো-থেবড়ো ভাবে ব্যস্ত সময় কাটছে।
কেন না আমাদের স্বীকারোক্তি থাকবে
এখন থেকে প্রাক্তন দেওয়ালের ঠিক আড়ালে।

নির্বাসিত বাতাসে ফিসফিস কিছু জটিলশব্দ ভাসে
সেই শব্দগুলো বিদ্রুপ ভাষা বলে গায়ে মাখি না,
নতুন দৃষ্টিপাত দিয়ে শুরু করেছি তৎসম কোষাগার।

ছিদ্রহীন পানির সম্পর্ক জলপ্রপাতের লাবণ্য ছড়িয়ে দেয়
ঠিক তেমনি করেই পৃষ্ঠা উলটে রচনা লিখছি
ভাসমান সম্পর্ক নিয়ে গ্রীনিচ বুকের ওয়ালে,
অস্তিত্বের শেষ চিহ্নটুকুতে আঘাত না করে বুঝেছি
পরজীবি বলতে সবাই বেঁচে থাকে শুধু নিজের জন্য।

প্রায়শ্চিত্তের সাঁকোটা কখনো ভাঙা যায় না বলে
যে ভুল হয়ে গেছে আহলাদে ভরা তক্তপোশে বসে,
তা কি আর শব্দের গলায় সাজিয়ে কবিতা লেখা যায়?
নিবেদনের স্থানে চেয়ে দেখার মত শত ডানার রঙিন চোখ হয়তো ছিল।
কিন্তু বারেক ফিরে দেখবার প্রয়াস জাগেনি কখনো।

যেমন পড়ার ইচ্ছে করিনি কোন স্বার্থপর জীবন
বা লোভী মনের অভিনয় ভরা করুণ কাহিনি,
তাই হয়তো জং ধরা এই প্লাটফর্মে কেউ ঝলমলে
পেরেক ঠুকে গেলে ও পরবর্তী স্টপের
গোলাপ উঠোনে মন রঙিন হয়ে অন্ধ শালিস ডাকে নি।

শুকিয়ে গেছে জল,চৈতালী দুপুরে স্বার্থপরতার খুঁনসুটিতে
ঝুলকালিতে ভরে গেছে মনে না রাখার চাতাল
এতকিছুর পরেও কি আর কোন প্রশ্ন বাকি থাকে?
তাই শীতের পথটায় গায়ে জড়াবো না আর কোন বিভ্রান্তির চাদর।

কিছু ইচ্ছেকে শঙ্খনীল ডানায় বেঁধে মুক্তি দিয়েছি অনেক আগেই
হ্যাঁ, ফিরবো না বলে এমন কোন প্রত্যাশা না রেখেই,
আমি জানি ও বিশ্বাস করি, যা ঘটবার তা ঘটেই যাবে।

ভেঙে যাওয়া মন ও ফেরারি সম্পর্ক যদি হিংসার তক্তপোষ হয়
ঝামেলা না চাইলেও অহেতুক তর্কের সৃষ্টি হবেই।
তবে আমার পৃথিবীকে আমি খুব চিনি
কোন ষড়যন্ত্রের ধ্বংস বুলেট নিক্ষেপ করলেও,
একেবারেই শশ্মান বানাতে পারবে না।

হয়তো ভুলটা আমারই ছিলো জেন্ডার না চেনার ব্যার্থতায়
কাওকে দোষ দেবার ইচ্ছাকে উপেক্ষা করেছি কয়েক হাজার ঘন্টা আগে,
এটা শুধু আমার একার নিত্যান্ত এক ক্ষতের চোরাপথ।
যেখানে হাঁটতে গিয়ে প্রতিবারই হোঁচট খেয়ে পড়ে গেছি।
বুঝেশুনে নিজের মতো আবার উঠেও দাঁড়িয়েছি।
এবার উত্তরপত্র গুছানোর পালা শুধু একান্তই আমার।।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Sadaia jahan

“ঘুষ, নির্যাতন ও মোবাইল কোর্ট; ন্যায় বিচারের কাঠগড়ায় রাষ্ট্রযন্ত্র”

মাহবুবা লাখির স্বরচিত কবিতা “চোরা পথ”

Update Time : 08:58:18 pm, Saturday, 14 June 2025