Dhaka 3:28 pm, Saturday, 7 March 2026
শিরোনাম :
“ঘুষ, নির্যাতন ও মোবাইল কোর্ট; ন্যায় বিচারের কাঠগড়ায় রাষ্ট্রযন্ত্র” বিদ্যুৎ মামুন’-এর বিরুদ্ধে দখল, প্রতারণা, বিদ্যুৎ চুরি ও মামলা বাণিজ্যের একাধিক অভিযোগ  স্বেচ্ছাসেবক দল নেতা জিয়ার শহরে ব্যাপক চাঁদাবাজি, প্রশাসন নীরব কেন? অবৈধ দখলের থাবায় খাস জমি ও চা বাগানের লিজভূমিতে গড়ে উঠছে আবাসিক ভবন প্রতিমন্ত্রী তালাবদ্ধ দরজার সামনের থাকা বেঞ্চে বসে আছেন, জমিদারদের অপেক্ষায় আল সামি ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিকে এক লাখ টাকা জরিমানা মুক্তির ১ ঘন্টার মাথা পুর্বকল্পিতভাবে খুন ইমন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রতারক বাদীর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার আহবান সিদ্ধিরগঞ্জের ১১ পান্ডা চাঁদাবাজি গুন্ডাবাজি দখল বাজি মামলা বাজি বিভিন্ন উপকরণে অতিষ্ঠ এলাকাবাসী  সরকারি ও অন্যোর জমি থেকে জোরপূর্বক মাটি কাটার অভিযোগ

রংপুরে আগামী সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা

  • Reporter Name
  • Update Time : 11:38:02 pm, Sunday, 16 February 2025
  • 152 Time View

আসমা আক্তার সিমা:

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুরের ছয়টি নির্বাচনী আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে এখনও প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ওই আসনে জামায়াতের প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে অংশ নিতেন দলের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে প্রার্থীদের নাম ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রব্বানী।

তিনি জানান, সারাদেশের মতো রংপুরের ৬টি আসনের মধ্যে ৫টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে তারাগঞ্জ-বদরগঞ্জ রংপুর-২ আসনে এখনও প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।ধারণা করা হচ্ছে, জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের জন্যই ওই আসনটির ফাঁকা রাখা হয়েছে। দলটির শীর্ষ এ নেতার মুক্তির দাবিতে বেশ কিছুদিন থেকে সরব জামায়াত। এর আগে বিভিন্ন সভা সমাবেশ থেকে তার মুক্তির দাবি জানিয়ে আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তাকে মুক্তি দেওয়া না হলে আন্দোলনের হুশিয়ারিও দেন তিনি।

ঘোষিত আসনের প্রার্থীরা হলেন- গংগাচড়া ও সিটি করপোরেশনের আংশিক নিয়ে রংপুর-১ আসনে প্রার্থী মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী, রংপুর-৩ (সদর) আসনে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবার রহমান বেলাল, রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান, রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে জেলা জামায়াতের আমির গোলাম রব্বানী, রংপুর-৬ (পীরগঞ্জ-৬) আসনে সহকারী অধ্যাপক মাওলানা মো. নুরুল আমিনের নাম ঘোষণা করা হয়েছে। মাওলানা মো. নুরুল আমিন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক।

রংপুর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রব্বানী বলেন, এটা দলের প্রাথমিক বাছাই। নির্বাচনের তফশিল ঘোষণা হলে কেন্দ্রীয়ভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। তবে একটি আসনে এখনও প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। অল্প সময়ের মধ্যে সেখানে প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Sadaia jahan

“ঘুষ, নির্যাতন ও মোবাইল কোর্ট; ন্যায় বিচারের কাঠগড়ায় রাষ্ট্রযন্ত্র”

রংপুরে আগামী সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা

Update Time : 11:38:02 pm, Sunday, 16 February 2025