
নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ রাজউক-৮’র ধান্দা ইয়াসী ট্রেড সেন্টারকে ফাইনাল নোটিশ, সেন্ট্রাল প্লাজার বেলায় অনৈতিক সুবিধা পেয়ে নীরব ভুমিকায় আছে অথারাইজড অফিসার রঙ্গন মন্ডল। সাথে চুপ আছে পরিচালক রাজিয়া সুলতানা। গত মাসে জয়েন্ট করা রাজউক-৮’র পরিচালক রাজিয়া সুলতানা এসেই উর্ধতন কর্মাকর্তাদের কথা বলে তথ্য দিচ্ছে না, তার বসেরা যেভাবে বলবে সেভাবে তাকে কাজ করতে হবে তাই রাজিয়া সুলতানা মুখ খুলবে না। সব কাজের নাকি প্রসেডিউর আছে, বসদের সাথে আলাপ করেই তিনি বলতে পারবেন। বসদের অনুমতি ছাড়া তিনি কত্থা বলবেন না।
তথ্যের জন্য পরিচালক রাজিয়া সুলতানা ও অথারাইজড অফিসার রঙ্গন মন্ডলকে কল করলে তারা কল ধরে নাই। তাদের ব্যবহিত মোবাইলের হোয়াটস আপে ক্ষুদে মেসেজ পাঠিয়েও কোন জবাব পাওয়া যায়নি। সেটেম্বর মাসে দপ্তরবার্তায় নিউজ দেখে তড়িগড়ি করে রাজউক-৮’র অথারাইজড অফিসার রংগন মন্ডল শুধু ইয়াশী ট্রেড সেন্টারকে ফাইনাল নোটিশ দেয় বলে জানায় ইয়াশী ট্রেড সেন্টারের মালিকগন। ণোটিশে উল্লেখ করে ১৫ দিনের মধ্যে নকশা বহির্ভুত ভবন ভাঙ্গার জন্য কিন্তু সেন্ট্রাল প্লাজাকে কোন ণোটিশই দেয়নি অনৈতিক সুবিধা নিয়ে, ক্ষোভের সাথেই বলে এক ভুক্তভোগি।
ইয়াসী ট্রেড সেন্টারের এক পরিচালক বলে, আমরা রোড থেকে প্রায় ১২ ফুট ছেড়ে ভবন করেছি আর সেন্ট্রাল প্লাজা ৫/৬ ফিট ছেড়ে ভবন করেছে। তাদের নোটিশ দিল না আর আমদের চুড়ান্ত নোটিশ দিল। আমাদেরটা ভাঙ্গার নোটিশ দিল তাদেরটা দিলা না কেন?
সেন্ট্রাল প্লাজা গাড়ী পার্কিংযের জায়গায় গোডাউন বানিয়ে দোকান ভাড়া দিচ্ছে, আন্ডার গ্রাউন্ড অকেজো হয়ে আছে বৃষ্টির পানি জমে, হচ্ছে এসিড মশা।সেন্ট্রাল প্লাজার মালিক আলমগীর অন্য আরো দুটি ভবনেই এমন নকশা বিহির্ভুত কাজ করেছে বলে জানা যায়। তাই আলমগীরের সাথে রাজউকের অফিসারদের ভাল সম্পর্ক ও দহরম-মহরম চলে সবসময়।
প্রতিনিয়ত সংবাদ প্রকাশ করে রাজউক-৮ নারায়ণগঞ্জ ও হেড অফিসে পত্রিকা দিয়ে কথা বলার পরেও থামছে না রাজউক কর্মকর্তাদের অনৈতিক কর্মকান্ড, নিচ্ছেনা কোণ ব্যবস্থা। জানা যায় রাজউকের অফিসাররা নিয়মাবলী বলে দেয়, কিভাবে ফাকি দিয়ে কাজ করবে ভবনের। তাদের বুদ্ধিতে অসৎ উপায়ে হাইকোর্ট থেকে রিট করে সময় আনে দুর্নীবাজ ভবন মালিকরা, তাই রীডে কোন বাধা দেয় না রাজউকের রাষ্ট্রপক্ষের আইনজীবী। নকশা বহির্ভুত ভবনের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে গনপুর্তের সিচিবো উপদেষ্ঠাকে পত্র দিয়েছে। জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন প্রধান বিচার প্রতির হস্তক্ষেপ কামনা করে।
Reporter Name 















