Dhaka 3:00 pm, Saturday, 7 March 2026
শিরোনাম :
“ঘুষ, নির্যাতন ও মোবাইল কোর্ট; ন্যায় বিচারের কাঠগড়ায় রাষ্ট্রযন্ত্র” বিদ্যুৎ মামুন’-এর বিরুদ্ধে দখল, প্রতারণা, বিদ্যুৎ চুরি ও মামলা বাণিজ্যের একাধিক অভিযোগ  স্বেচ্ছাসেবক দল নেতা জিয়ার শহরে ব্যাপক চাঁদাবাজি, প্রশাসন নীরব কেন? অবৈধ দখলের থাবায় খাস জমি ও চা বাগানের লিজভূমিতে গড়ে উঠছে আবাসিক ভবন প্রতিমন্ত্রী তালাবদ্ধ দরজার সামনের থাকা বেঞ্চে বসে আছেন, জমিদারদের অপেক্ষায় আল সামি ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিকে এক লাখ টাকা জরিমানা মুক্তির ১ ঘন্টার মাথা পুর্বকল্পিতভাবে খুন ইমন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রতারক বাদীর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার আহবান সিদ্ধিরগঞ্জের ১১ পান্ডা চাঁদাবাজি গুন্ডাবাজি দখল বাজি মামলা বাজি বিভিন্ন উপকরণে অতিষ্ঠ এলাকাবাসী  সরকারি ও অন্যোর জমি থেকে জোরপূর্বক মাটি কাটার অভিযোগ

রিজওয়ানা ও রিয়াজুলের দখলদারিত্ব রুখবে কে? গুলশানে শত কোটি টাকার জমি দখলের পায়তাড়া!

রুহুল আমিন মন্ডল : রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে ব্যক্তিগত দখলদারিত্ব, রুখবে কে ? গুলশানে শতকোটি টাকার জমি দখলের অভিযোগ রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের বিরুদ্ধে!

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম মিলে রাজধানীর গুলশান নিকেতনের ৪২.২৭ (সাড়ে ২৫ কাঠা) জমি দখলের পাঁয়তারা করছে। নিকেতনের ২ নম্বর গেটের পাশে হোটেল ‘সুইসসোটেল’ এর বিপরীতে এই জমির অবস্থান, তাদের রুখবে কে?

শতকোটি টাকার এই দখল জমিতে ১০ ফেব্রুয়ারী মঙ্গলবার কথিত ‘লেডিস ক্লাব ও পার্কের’ নামে এর উদ্বোধন করবেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। পর্দার আড়ালে থাকা রিজওয়ানার বান্ধবী পরিচয় দেওয়া রাজউক কর্মকর্তা রাজিয়া সুলতানাকে কাজে লাগিয়ে এই দখলদারিত্ব করছে উপদেষ্টা। আর সকল বন্দোবস্ত করছে রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম।

জানা গেছে, জমির মালিক আব্দুর রহমান সোহেল নানার দান সূত্রে এই জমির মালিক হয়। কিন্তু ৫ আগস্টের পর সোহেলের বিরুদ্ধে রাজউক একটি মামলা দেয়। সেই মামলায় সোহেল ও তার লোকেরা কারাগারে যায়। পরে জামিনে মুক্ত হয়।

সর্বশেষ একাধিকবার বিষয়টি নিয়ে রাজউক চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে জমির মালিক আব্দুর রহমান সোহেল। কিন্তু সমাধানের আশ্বাস দেওয়া হলেও তা না করে উল্টো উপদেষ্টাকে কাজে লাগিয়ে জমি দখল করে নেওয়া হয়।

এরই মধ্যে সোমবার রাতে হঠাৎ বুলডোজার নিয়ে রিজওয়ানার বান্ধবীর নির্দেশে রাজউক সেখানে থাকা স্থাপনা গুড়িয়ে দেয়। সেখানে হুন্ডা গুন্ডা বাহিনী পাঠানো হয়েছে। আর মঙ্গলবার দখলকৃত জমিতে পার্ক ও লেডিস ক্লাবের উদ্বোধন করবে রিজওয়ানা তার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

জানা গেছে, পার্কের নামে দখল করে সেখানে দোকান তৈরি করা হবে। যার একটি অংশে রিজওয়ানার লোকজনকে বসানো হবে। সর্বশেষ জমির মালিক আব্দুর রহমান সোহেল বিষয়টি রাজউক চেয়ারম্যানকে জানালে রিয়াজুল ইসলাম বলে, সেখানে উপদেষ্টা ও তার বান্ধবী যেটা করছে করুক। পরে আমি ভেঙে আপনাদের পাওনা জমি বুঝিয়ে দিবো। এটা নিয়ে এখন বাড়াবাড়ি করলে মামলা দিয়ে জমির মালিককে গ্রেপ্তার করারও হুমকি দিয়েছে রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম। তাই ভয়ে আইনগত ব্যবস্থা নিতে পারছে না জমির মালিকপক্ষ।

বিষয়টি নিয়ে রিজওয়ানার ব্যক্তিগত মোবাইলে সব ডকুমেন্টস পাঠিয়েছে জমির মালিক সোহেল। তবে উপদেষ্টা তাতে কোনো সাড়া দেননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Sadaia jahan

“ঘুষ, নির্যাতন ও মোবাইল কোর্ট; ন্যায় বিচারের কাঠগড়ায় রাষ্ট্রযন্ত্র”

রিজওয়ানা ও রিয়াজুলের দখলদারিত্ব রুখবে কে? গুলশানে শত কোটি টাকার জমি দখলের পায়তাড়া!

Update Time : 08:46:46 am, Tuesday, 10 February 2026