
তাসলিমা ইসলাম : টাঙ্গাইলের মির্জাপুরে বিদেশ থেকে স্বামীর পাঠানো ৬০ লাখ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকারসহ প্রবাসী টুটুল মিয়া নামক প্রবাসীর স্ত্রী সালমা আক্তার এক সন্তানসহ প্রেমিক আব্দুল কাদের নামক যুবকের সঙ্গে ভেগে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পালানোর পর স্বামী টুটুল মিয়ার পরিবার থানায় মামলা করেছে। মামলা হওয়ার ২৮ দিনেও তাদের কোনো হদিস মিলেনি। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
টুটিল মিয়া জানান, প্রায় ১০ বছর পূর্বে মির্জাপুর উপজেলার মহদীনগর গ্রামের ছানোয়ার হোসেনের কন্যা সালমা আক্তারের সঙ্গে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের পর বিদেশ থেকে এ পর্যন্ত তার স্ত্রীর নামে ব্যাংকে ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রায় ৬০ লাখ টাকা পাঠান। এছাড়া বিপুল পরিমাণ স্বর্ণালংকারসহ প্রয়োজনীয় জিনিসপত্র পাঠান। তিনি বাড়িতে না থাকার সুযোগ নিয়ে তার স্ত্রী সালমা আক্তার নরদানা গ্রামের জয়নাল মিয়ার ছেলে আব্দুল কাদের মিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।
তার পাঠানো টাকা দিয়ে প্রেমিক কাদের মিয়ার বাড়িতে পাকাঘরসহ তাকে বরাঢী বাজারে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে দেন। কৌশলে তার জমানো সব টাকা নেওয়া শেষ হলে ৫ বছরের পুত্র সন্তান সালমানকে নিয়ে গত ১৮ মার্চ সালমা আক্তার প্রেমিক আব্দুল কাদেরকে নিয়ে পালিয়ে যায়।
Reporter Name 









