Dhaka 11:01 pm, Saturday, 24 January 2026

লাল-সবুজে ঘেরা বাংলাদেশ আমাদের সবার- মইন উদ্দিন

  • Reporter Name
  • Update Time : 07:44:42 pm, Friday, 21 November 2025
  • 170 Time View

নিজস্ব প্রতিনিধি : নারায়ণগঞ্জ-৫ আসনের জামায়াত ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমেদ বন্দরে পথসভা ও গণসংযোগ করেছে। শুক্রবার (২১ নভেম্বর) সকালে বন্দর দক্ষিণ সাংগঠনিক থানার নাসিক ২২নং ওয়ার্ডে এ পথসভা ও গণসংযোগ করে মাইনুদ্দিন আহমেদ।

পথসভায় মইন উদ্দিন বলে, “লাল-সবুজে ঘেরা বাংলাদেশ আমাদের সবার, দেশের উন্নয়নের দায়িত্ব আমাদের সকলের। বর্তমানে দেশে মাদক ও কিশোরগ্যাং মহামারির আকার ধারণ করেছে। যুব সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে এই মরণব্যাধি মাদক। এর মূল কারণ হচ্ছে বেকারত্ব। যুবসমাজ বেকারত্বের কারণে মাদকে আসক্ত হচ্ছে। জামায়াতে ইসলামী বিশ্বাস করে, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হলে বেকারত্ব দূর হবে, আর বেকারত্ব দূর হলেই সমাজে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি থাকবে না।” আরও বলে, “আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ, যেখানে থাকবে না কোন মাদক, সন্ত্রাস বা চাঁদাবাজি। বাংলাদেশ জামায়াত ইসলামী ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সকল শ্রেণির মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছে। সকলে মিলে চেষ্টা করলেই আমরা ইসলামের আদর্শময় বাংলাদেশ গড়তে পারব।”

এ সময় উপস্থিত ছিল মহানগরী সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সেক্রেটারি সোলায়মান হোসেন মুন্না, বন্দর দক্ষিণ থানা আমীর মাওলানা ফজলুল হাই জাফরী, সেক্রেটারি কাজী রেদওয়ানুল হক মামুনসহ এলাকার শতাধিক জামায়াত নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Sadaia jahan

Popular Post

লাল-সবুজে ঘেরা বাংলাদেশ আমাদের সবার- মইন উদ্দিন

Update Time : 07:44:42 pm, Friday, 21 November 2025