
- শিরিন সাখাওয়াতের স্বরচিত কবিতা “পাওয়া না পাওয়া”
অথচ সামান্য কিছু পাবো এই মোহে
বৃহৎ কিছুকে বিলিয়ে যাই বিনা দ্বিধায়…
অতঃপর বেলা শেষে এসে দেখি জীবন অপেক্ষা
করছে প্রশ্নবোধক চিহ্ন হাতে…
আমার বা তোমার অনবদ্য ভাষা’র ব্যাকরণে
বড্ড বেশি ভুলের মিশ্রণ তাই সব উপমা থেকে
বিচ্ছিন্ন আমাদের একগুচ্ছ গল্প..!
গভীরের ক্ষত তে সময়ের পঁচন…
পঁচন গভীরের আড়ষ্ট হৃদয়ের সবটা জুড়ে…
তবুও জীবনের বিবর্ণ সত্য থমকে দাঁড়ায় সেখানে
যেখানে প্রিয়জনের প্রয়াণে’ও প্রিয় কেউ সয়ে যায়
বিয়োগ ব্যথা…
চোখের জল লুকিয়ে যায় কিন্নর
হাসির মৃদুময় ঝঙ্কারে…
অবশেষে শোক গড়াতে – গড়াতে হারিয়ে যায় সুখের চির কাঙ্ক্ষিত পটভূমিতে..!
সতত ‘ই আমরা অপেক্ষায় দাঁড়িয়ে
কিছু জটিল উত্তর নিয়ে শুধু প্রশ্ন খুঁজে
ফিরি আজন্ম লালিত কৌতুহলে…!
জানার অভিলাষে বিমূর্ত আমি খুঁজে ফিরি কিছু
ধূসর স্মৃতি…
তোমার আমার মন খারাপের
গোধূলি বেলায় কখনো কি দেখেছিলাম
কনে দেখা আলো ..?
কখনো ঝিঁঝিঁ ডাকা জেগে থাকা রাতের
আলাপনে ছিল কি জাগতিক ভাবনা শেষের
মোহহীন স্পন্দন..?
কখনো কি শুনেছিলাম নিঃসঙ্গ নিশুতির কান্না..
অথবা অনুভব করেছিলাম কি ভোরের আঁধার
ভেদ করে নতুন সূর্য প্রসব করার বেদনা..?
হয়তো কোনো কিছুই অনুভবে আসেনি তাই
আমাদের অনবদ্য ভাষা’র ব্যাকরণে বড্ড বেশি
ভুলের মিশ্রণে উপমাহীন তোমার আমার বিচ্ছিন্ন
একগুচ্ছ গল্প..!!
Reporter Name 



















