Dhaka 11:06 pm, Saturday, 24 January 2026

সংসদ সদস্য প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছে বেলাল

শিমু বিল্লাহ: নারায়ণগঞ্জ–৩ আসনে হারিকেন প্রতীকে বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী আলহাজ্ব শেখ ওসমান গনি বেলাল।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে বাংলাদেশ মুসলিম লীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছে কেন্দ্রীয় স্থায়ী কমিটি ও পার্লামেন্টারি বোর্ডের সদস্য, কারানির্যাতিত জননেতা আলহাজ্ব শেখ ওসমান গনি বেলাল।  দলটির ঐতিহ্যবাহী হারিকেন প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বেলাল।

মনোনয়ন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে মনোনয়ন ফরম তুলে দেয় বাংলাদেশ মুসলিম লীগের বিপ্লবী মহাসচিব জননেতা আলহাজ্ব কাজী আবুল খায়ের। এ সময় বাংলাদেশ মুসলিম লীগের কেন্দ্রীয় কমিটি ও নারায়ণগঞ্জ জেলা মুসলিম লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।

আলহাজ্ব শেখ ওসমান গনি বেলাল বলে, হিন্দুস্তানি আধিপত্যবাদ ও সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়েই তিনি নির্বাচনে অংশ নিচ্ছে। তাঁর ভাষায়, এই নির্বাচন কেবল ক্ষমতা অর্জনের জন্য নয়; এটি একটি আদর্শিক লড়াই, যেখানে জনগণের মর্যাদা, অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই মুখ্য উদ্দেশ্য। ঈশাখাঁর রাজধানী খ্যাত সোনারগাঁও ও শিল্পনগরী সিদ্ধিরগঞ্জ যুগে যুগে অন্যায় ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। এই জনপদের শ্রমজীবী মানুষ, যুবসমাজ, আলেম–ওলামা, ব্যবসায়ী ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়েই বেলাল ন্যায় ভিত্তিক, আত্মমর্যাদাশীল ও উন্নয়নমুখী রাজনীতি গড়ে তুলতে চায়।

প্রার্থী হিসেবে তাঁর অগ্রাধিকার বিষয়ে  বলে, উন্নয়ন মানে শুধু অবকাঠামো নয়—উন্নয়ন মানে মানুষের সম্মান, ন্যায্য অধিকার, কর্মসংস্থান ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা। শিক্ষা বিস্তার, শিল্পায়ন, নদী ও পরিবেশ সংরক্ষণ, স্থানীয় অর্থনীতি শক্তিশালীকরণ এবং তরুণ সমাজকে কর্মমুখী করে তোলাই তাঁর রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি।

দলীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করে, সোনারগাঁওয়ের ঐতিহ্য, সিদ্ধিরগঞ্জের শ্রমশক্তি ও নারায়ণগঞ্জের শিল্পসম্ভাবনাকে একসূত্রে গেঁথে আলহাজ্ব শেখ ওসমান গনি বেলাল নারায়ণগঞ্জ–৩ আসনে একটি দায়িত্বশীল ও জনবান্ধব রাজনৈতিক বিকল্প উপহার দিতে সক্ষম হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Sadaia jahan

Popular Post

সংসদ সদস্য প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছে বেলাল

Update Time : 06:28:06 pm, Monday, 22 December 2025