
সাদিয়া জাহান ও রুহুল আমিন মন্ডল: নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জের হানিফ মোল্লা সাংবাদিকতার প্রভাব খাটিয়ে অসহায়দের জমি জবর-দখল করার অপচেষ্টা করছে। ভুক্তভোগী উম্মে কুলসুম ও আবুল বাসার বাদী হয়ে পপার্স লিগ্যাল এইড ফাউন্ডেশন ও বাংলাদেশ রাইটস এন্ড পুয়র ডেভলপমেন্ট সোসাইটিতে আইনত সহায়তার জন্য আবেদন করে। সংগঠন শীগ্রই নোটেশ হানিক মোল্লাকে নোটিশ প্রেরন করবে যার অনুলিপি থকবে ডিসি, এসপি, ফতুল্লা ও রুপগঞ্জ থানা, এসিল্যান্ড রুপগঞ্জ, নির্বাহী কর্মকর্তা রুপগঞ্জ। ভুক্তভোগীর আবেদন নীচে তোলে ধরা হল:-
আমরা নিম্মস্বাখরকারী উম্মে কুলসুম(৪৫),স্বামী আবুল বাশার, পিতা-হাজী মমতাজ উদি, মাতা-হাজী আছিয়া খাতু্ সাং-নওগাঁ, পোঃ কালাপাহাড়িয়া, থানা-আড়াইহাজার, জেলা-নারায়নগঞ্জ আপনার সংগঠনের অফিসে এসে এই মর্মে আবেদন করছি যে বিবাদী মোঃ হানিফ মোল্লা(৪৫), পিতা-মরহুম কফিল উদ্দিন মোল্লা, মাতা-ফজিলা খাতুন, এন আইডি নং ৫৫৩ ৯৩০ ০৪৯০ সাং- মর্তুজাবাদ, পোঃ-ভুলতা, থানা-রুপগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ আমার সাফ-কাবলা দলিল মুলে ক্রয়কৃত সম্পত্তিতে জবর-দখল করে নির্মান কাজ করতেছে, আমি ও আমার স্বামী তাকে বাধা দিলে উক্ত বিবাদী আমাদের সাথে খারাপ ও অশোভাচরন করে ও বিভিন্নভাবে হুমকি-ধমকি প্রদান করে। মালিকানার বিবরন-নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন ভুলতা ইউপির সোনাব গ্রাম নিবাসী হাজী আয়েত উল্লার আরএস রেকর্ডে মালিক ও দখলদার থাকাবস্থায় মৃত্যুবরন করলে তার পুত্র রেজাউল করিম পিতার ওয়ারশ সুত্রে মালিক ও দখল নিয়ত হয়।উক্ত গ্রাম নিবাসী ফজর আলী আরএস রেকর্ডে মালিক ও দখলদার থাকাবস্থায় মৃত্যুবরন করলে তার কন্যা ওমরজান ও শারজান পিতার ওয়ারশ সুত্রে মালিক ও দখল নিয়ত হয়ে বিগত ০৩/০৩/১৯৯৩ সনে রুপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে রেজিষ্ট্রিকৃত ১৬৩৬ নং সাফ-কাবলা দলিলে রেজাউল করিমের নিকট ওমরজান ও শারজান সাফ বিক্রয় করে নিঃস্বত্ববান হয়।রেজাউল করিম ক্রয় সুত্রে ও পৈতিক সুত্র মালিক ও ভোগ দখল্কার নিয়ত হয়ে ২৫/০৬/২০০৮ সনে মহিতুল ইসলামকে রেজিষ্ট্রিকৃত ১৪২১৪ নং দলিলে ব্যাপক ক্ষমতাযুক্ত আম-মোক্তার দলিল প্রদান করে। মহিতুল ইসলাম আম-মোক্তার দলিলে ক্ষমতা পেয়ে ২৮/০৮/২০০৮ সনে রেজিস্ট্রিকৃত দলিল ১৯৫৬০ নং এর মাধ্যমে ভুলতা মৌজার জেএল নং-এসএ ১৪৭, আরএস ১৮২, খতিয়ান নং-এসএ ২৮৬, আরএস ১২৪, দাগ নং- সিএস/এসএ-৪৬৯ আরএস-৫৯০/৫৯১-এর
৪.০০(চার শতাংশ) জমি উম্মে কুলসুমের নিকট সাফ-কাবলা বিক্রি করে। উম্মে কুলসুম জমি ক্রয় করে ২১/০৭/২০১৯ সনে সহকারী কমিশনার(ভুমি) রুপগঞ্জ-এর অনুমোদিত নামজারি জমাভাগ মোকাদ্দমা নং-১৯৮২৬/১৮-১৯ করে নিজ নামে খাজনা প্রদান করে নিঃকন্ঠ মালিক ও ভোগ দখলদার নিয়ত হয়।অপরদিকে মহিতুল ইসলাম আম-মোক্তার দলিলে ক্ষমতা পেয়ে ২৮/০৮/২০০৮ সনে রেজিস্ট্রিকৃত দলিল ২১৮৪৮ নং এর মাধ্যমে ভুলতা মৌজার জেএল নং-এসএ ১৪৭, আরএস ১৮২, খতিয়ান নং-এসএ ২৮৬, আরএস ১২৪, দাগ নং- সিএস/এসএ-৪৬৯ আরএস-৫৯০/৫৯১-এর
৩.৭৫(তিন দশমিক পচাত্তুর শতাংশ) জমি সিদ্দিরকুর রহমানের নিকট সাফ-কাবলা বিক্রি করে। উক্ত সিদ্দিকুর রহমান মালিক ও ভোগ দখলকার নিয়ত হয়ে ২৮/০১/২০১০ সনে ৩৩২০ নং সাফ-কাবলা দলিলে আনোয়ার হোসেন বেপারী(অনু)ও মোঃ শামীম এর নিকট ৩.৭৫(তিন দশমিক পচাত্তুর শতাংশ) জমি সাফ-কাবলা বিক্রি করে নিঃস্বত্ববান হয়। আনোয়ার হোসেন ও শামীম জমির মালিক ও ভোগ দখলদার নিয়ত হয়ে ০৮/১২/২০১০ সনে সহকারী কমিশনার(ভুমি) রুপগঞ্জ-এর অনুমোদিত নামজারি জমাভাগ মোকাদ্দমা নং-৮৬৩৩/১০-১১ করে নিজ নামে খাজনা প্রদান করে নিঃকন্ঠ মালিক ও ভোগ দখলদার নিয়ত হয়। বিগত ১০/০৩/২০১৯ সনে আনোয়ার হোসেন বেপারী(অনু)ও মোঃ শামীম ২৪০২নং দলিলে ব্যাপক ক্ষমতাযুক্ত আম-মোক্তার দলিল প্রদান করে। আমাদের উক্ত জমিতে বিবাদী মোঃ হানিফ মোল্লা জবর দখল করে নির্মান কাজ করছে বিধায় আইনি সহয়তার জন্য আপনার সংগঠনে আবেদন করলাম।
সাদিয়া জাহান ও রুহুল আমিন মন্ডল 















