Dhaka 9:45 pm, Wednesday, 11 February 2026

সাংবাদিকের উপর হামলা, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবী

  • Reporter Name
  • Update Time : 05:52:44 pm, Sunday, 4 May 2025
  • 122 Time View

আবদুস সালাম ঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় সংবাদ সংগ্রহকালে সন্ত্রাসী হামলার শিকার, দোষীদের দ্রুত গ্রেফতারের আহবান করেছে দপ্তরবার্তার সম্পাদক সাংবাদিক সুলতান মাহমুদ।

শিকার হয়েছে দৈনিক উজ্জীবিত বাংলাদেশ-এর বার্তা সম্পাদক মিলন বিশ্বাস হৃদয় ও ফটো সাংবাদিক হাবিব খন্দকার।

৪ মে রোববার  বেলা ৩ টার দিকে ফতুল্লার মাসদাইর গোরস্তান এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে।

তথ্য সুত্রে জানা যায়, মাসদাইর শ্মশানের সামনে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি হিসেবে নির্মিত “প্রতিরোধ স্তম্ভ” দখল করে দীর্ঘদিন ধরে একটি চক্র ইট-বালু-পাথরের ব্যবসা চালিয়ে আসছে। এই অবৈধ দখল ও ব্যবসার বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয় ২ সাংবাদিক।

আহত মিলন বিশ্বাস হৃদয় জানায়, “প্রতিরোধ স্তম্ভ ঘিরে কারা ব্যবসা করছে তা জানার জন্য আমরা সেখানে যাই। ছবি তোলার পর স্থানীয়দের সঙ্গে কথা বলার সময় হঠাৎ সালাউদ্দিন, জাকির হোসেন ও আরও ৫-৬ জন এসে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। পরিচয় দেওয়ার পরও তারা হামলা থামায়নি। আমাদের মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভাঙচুর করে এবং আমাদের একটি দোকানে আটকে রাখে।”পরে সহকর্মীরা এসে আমাদের আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

হামলার নেতৃত্বদানকারী সালাউদ্দিনকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় সাংবাদিকরা। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

দৈনিক উজ্জীবিত বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক কবিরুল ইসলাম বলে, “এই হামলার নেপথ্যে থাকা সালাউদ্দিন এক সময় নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানের ক্যাডার হিসেবে পরিচিত ছিল। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র হত্যার মামলা রয়েছে, যা থেকে মাত্র দুই দিন আগে জামিনে মুক্তি পেয়েছে।”

স্থানীয়রা জানায়, প্রতিরোধ স্তম্ভটি সালাউদ্দিন নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে দখল করে রেখেছে এবং সেখানে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছে। প্রশাসন প্রতি বছর একটি নির্ধারিত দিনে সেখানে ফুল দিয়ে দায়িত্ব শেষ করে। বাকি সময় এটি সন্ত্রাসীদের দখলে থাকে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানায়, “ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারী সালাউদ্দিনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

বাংলাদেশ সাংবাদিক ও মানব কল্যান ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও দপ্তরবার্তা’র সম্পাদক সাংবাদিক সুলতান মাহমুদ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে আহবান জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Sadaia jahan

সাংবাদিকের উপর হামলা, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবী

Update Time : 05:52:44 pm, Sunday, 4 May 2025