Dhaka 9:37 pm, Wednesday, 11 February 2026

সাংবাদিক শিপনের মৃত্যুতে ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের দোয়া

  • Reporter Name
  • Update Time : 07:20:27 pm, Saturday, 18 October 2025
  • 79 Time View

তানজিনা আক্তার লিপি : সাংবাদিক শিপন আহমেদের মৃত্যুতে ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের দোয়া অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে সাবেক সদস্য ও সিনিয়র ফটো সাংবাদিক শিপন আহমেদের স্মরণে শনিবার (১৮ সেপ্টেম্বর) চাষাড়া শহীদ মিনার সংলগ্ন এসোসিয়েশনের কার্যালয়ে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

শাখার সভাপতি মোঃ এনামুল হক সিদ্দিকীর সভাপতিত্বে সভা পরিচালনা করে সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম। উপস্থিত ছিল নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসাইন পন্টি, সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসাইন স্মিথ, সিনিয়র সাংবাদিক নাহিদ হোসাইন, রফিক আহমেদ, অন্তু রেজা, স্বপন, হাসান উল রাকিব, সিনিয়র ফটো সাংবাদিক প্রণব রায়, সাংবাদিক রাশেদুল ইসলাম রাশেদ ও এসোসিয়েশনের জেলা শাখার অন্যান্য সাবেক সভাপতি ও নেতৃবৃন্দ। প্রয়াত শিপন আহমেদের পরিবারও অনুষ্ঠানে উপস্থিত ছিল।

সভায় বক্তারা মরহুম শিপন আহমেদের সৎ, সাহসী ও নির অহংকারী মিশুক প্রকৃতি নিয়ে স্মৃতিচারণ করে। তারা সকলের কাছে মরহুমের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করে তার আত্মার শান্তি কামনা করে।

সভা শেষে বিশেষ দোয়া পরিচালনা করে ইসদাইর কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মাওলানা মেহেদী হাসান রমাদান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Sadaia jahan

সাংবাদিক শিপনের মৃত্যুতে ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের দোয়া

Update Time : 07:20:27 pm, Saturday, 18 October 2025