Dhaka 10:01 pm, Wednesday, 11 February 2026

সিদ্দিরগঞ্জে শামীম ওসমানকে প্রধান আসামি করে হত্যা মামলা

  • Reporter Name
  • Update Time : 11:42:30 am, Thursday, 26 September 2024
  • 379 Time View

নিজস্ব প্রতিনিধিঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকায় গুলিবিদ্ধ হয়ে মোঃ রাব্বি মিয়া মৃত্যুর ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে প্রধান আসামি করে ৬৫ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় অজ্ঞাত আসামি রাখা হয়েছে ১৫০ থেকে ২০০ জনকে।

১১ সেপ্টেম্বর বুধবার রাতে নিহতের ভাই অন্তর মিয়া (২৬) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করে। মামলার বিষয়টি নিশ্চিত করেছে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।

মামলায় অন্যান্য আসামিদের মধ্যে রয়েছে, শামীম ওসমান ছেলে অয়ন ওসমান (৩৭), ভাতিজা আজমিরি ওসমান (৪৫), মহানগর আওয়ামী লীগ নেতা শাহ নিজাম (৫৬), সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী সভাপতি মজিবুর রহমান (৭৮) সাধারণ সম্পাদক হাজি ইয়াছিন মিয়া (৬২) কাউন্সিলর মতিউর রহমান মতিসহ (৫৫)আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

মামলা সূত্রে জানা যায়, গত ২০ জুলাই বিকেল সাড়ে ৫টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লার ১০ তলা এলাকার ৪ তলা ভবনের বারান্দায় দাঁড়িয়ে ছিল মোঃ রাব্বি মিয়া। এ সময় হঠাৎ বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়ে ফ্লোরে লুটিয়ে পড়ে। এরপর হাসপাতালে নেওয়ার পথেই মারা যায়। মামলার ১, ২ ও ৩ আসামি অর্থাৎ শামীম ওসমান, শাহ নিজাম ও ইয়াছিন হাজির নির্দেশে অন্য আসামিদের ছোড়া গুলিতে মোঃ রাব্বি মিয়া মৃত্যুবরণ করে বলেও এজাহারে উল্লেখ করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Sadaia jahan

সিদ্দিরগঞ্জে শামীম ওসমানকে প্রধান আসামি করে হত্যা মামলা

Update Time : 11:42:30 am, Thursday, 26 September 2024