
৩০ মার্চ রবিবার সকাল ৯টায় উপজেলার সনমান্দি ইউনিয়নের বাংলাবাজার এলাকায় গিরদান পশ্চিমপাড়া জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করে দুই শতাধিক পরিবারের লোকজন।
ঈদের জামাতের ইমামতি করেন মাওলানা ফারুক আহমেদ।
ফারুক বলে, ‘কোনো দেশকে ফলো করে নয়, সহি হাদিসকে মেনে আজ ঈদুল ফিতর উদযাপন করছি। আমরা এই নিয়মে গত ১০ বছর যাবত ঈদ উদযাপন করছি।’
বাংলাবাজার ছাড়া অন্য যেসব স্থানে ঈদের জামাত আদায় করা হয়েছে তা হল: সাদিপুর ইউনিয়নের গণকবাড়ী, পশ্চিম গজারিয়াপাড়া, রতন মার্কেট, হলদাবাড়ি, দক্ষীণ গজারিয়া পাড়া, কোনাবাড়ি উত্তরপাড়া, কোনাবাড়ি, লস্করবাড়ি দক্ষিণপাড়া, গণকবাড়ি দক্ষিণপাড়া, কোনাবাড়ি পশ্চিমপাড়া, হাতুরাপাড়া, সাদিপুর বড় বাড়ি, পূর্ব গজারিয়াপাড়া, বারদী ইউনিয়নে চান্দেরপাড়া, জামপুর ইউনিয়নে আমগাঁও, বাসাবো, মুছারচর মধ্যপাড়া, বস্তল মধ্যপাড়া, শামপুর কলতাপাড়া।
Reporter Name 















