
স্টাফ রিপোর্টার
সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সওজের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা আওয়ামীলীগ কার্যালয়, ফলের, মিষ্টির দোকানসহ সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৫ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
এসময় আরো উপস্থিত ছিল, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ভূমি মঞ্জুর মোর্শেদ, কাঁচপুর সার্কেলের সহকারী কমিশনার সেগুফতা মেহনাজ, সোনারগাঁ থানার ওসি মফিজুর রহমান, কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য।এর আগে ১২ ফেব্রুয়ারী এসব দোকান পাট উচ্ছেদ করা হয়েছিল। গত তিন মাসের ব্যবসাধানে পুনরায় দখল হয়ে যায় বিএনপির দালাল আতাউরের শেল্টারে।
জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় রাস্তর পাশে সড়ক ও জনপদ অধিদপ্তরের জায়গা দখল করে তিনটি কাঁচাবাজারসহ প্রায় দুই হাজারের অধিক অবৈধ দোকানপাট গড়ে তোলে স্থানীয় প্রভাবশালীরা, তাদের শেল্টার দিচ্ছে বিএনপির হাইব্রীড নেতা দালাল ও চাদাবাজ আতাউর।
আওয়ামী লীগের শাসন আমলে একটি গ্রুপ মহাসড়কের জমি ভাড়া দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে, সাথে ছিল আতাউরের নিকটস্থ লোকজন। আওয়ামীলীগের গ্রুপ আত্মগোপনে যাওয়ার পর বর্তমানে বিএনপির একটি গ্রুপ একই পন্থায় টাকা হাতিয়ে নিচ্ছে, যার শেল্টারে আছে সেভেন স্টার গ্রুপের আশ্রয় দাতা আতাউর।
সরকার পরিবর্তন হলেও চাঁদাবাজির পরিবর্তন হয়নি। প্রশাসন এ চাঁদাবাজির সুযোগ করে দিচ্ছে বলে দাবি করেছে ব্যবসায়ীরা। ক্ষুদ্র ব্যবসায়ীদের স্থায়ী সমাধান না করে উচ্ছেদ করায় ব্যবসায়ীরা তাদের সংসার চালাতে টাকার বিনিময়ে মহাসড়কের ফুটপাতে দোকান অবৈধভাবে গড়ে তুলছে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহেদ মোর্শেদ বলে, মোগরাপাড়া এলাকায় মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পুনরায় দোকান বসালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান সাংবাদিকদের বলে, মোগরাপাড়া চৌরাস্তায় আগেও উচ্ছেদ অভিযান করা হয়েছে। তিন মাসের ব্যবধানে দখল হয়ে গেছে। ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেওয়া হয় অভিযোগ রয়েছে। প্রমাণের অভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তবে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের জন্য স্থায়ীভাবে দোকান বরাদ্ধের চেষ্টা করা হবে।
Reporter Name 









