
উম্মে হানি মায়া: নারায়ণগঞ্জ -৪ (ফতুল্লা) আসনে মনোনয়ন ফর্ম নিলেন কাজী মোহাম্মাদ জহিরুল ইসলাম রাজন। স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করবেন জহিরুল ইসলাম রাজন।
১৮ ডিসেম্বর বৃ্হস্প্রতিবার বিকালে জহিরুল ইসলাম রাজন নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসে থেকে মনোনয়ন ফর্ম ক্রয় করেন।
নারায়ণগঞ্জ -৪ আসনের সকল জনগণের কাছে ভোট ও দোয়া চেয়েছে স্বতন্ত্র প্রার্থী কাজী মোহাম্মাদ জহিরুল ইসলাম রাজন। তার পিতা জাগো বাংলাদেশ পার্টির থেকে শহিদ জিয়াউর রহমানের সাথে নির্বাচন করেছেন। জাগো বাংলাদেশ পার্টিটি আবার পুর্ন গঠন করবেন বলে জানান কাজী মোহাম্মাদ জহিরুল ইসলাম রাজন।
উম্মে হানি মায়া 



















