
স্টাফ রিপোর্টার : বেগম খালেদা জিয়ার মার্কা হরিণ স্লোগান দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহআলম, তার স্ত্রী, দুই পুত্র ও চার কর্মীকে আসামি করে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি নারায়ণগঞ্জ আদালতে এই মামলাটি দায়ের করে। পরে মামলাটি আদালত আমলে নিয়ে সিআইডির উপর হস্তান্তর করে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেয়।
মামলায় হরিণ প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মোঃ শাহআলম তার স্ত্রী ইসরাত জাহান সুমি দুই ছেলে আহনাফ রাফসান শাওন ও আহনাফ শাহ সোহেব ছাড়াও তার কর্মী জিয়াউল হক জিয়া, পলাশ হোসেন শরীফ, সোহেব আক্তার সোহাগ ও শাহীন মুন্সীকে আসামি করা হয়েছে।
মামলা অভিযোগে বলা হয়েছে নির্বাচনে মোহাম্মদ শাহআলম হরিণ পথিক নিয়ে নির্বাচন করলেও তার নির্বাচনী প্রচারণায় ভোটারদের বিভ্রান্ত করতে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে বিভিন্ন স্লোগান ব্যবহার করেছে। এতে জনমতে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করেছে এডভোকেট বারী ভূইয়া। এ বিষয়ে বারী বলে, স্বতন্ত্র প্রার্থী শাহ আলম তার নির্বাচনী প্রচারণায় নিজে ও তার কর্মী বাহিনী বিএনপি’র প্রতিক হরিণ, বেগম খালেদা জিয়ার মার্কা হরিণ, দেশ নেত্রীর মার্কা হরিণ স্লোগান দেয়। এই স্লোগান দিয়ে বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি করেছে এছাড়াও এই শ্লোগানে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে, মামলা দন্ডবিধির ৪২০, ৪০৬, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ১০৯ ধারা এবং গণপ্রতিনিধিত্ব আদেশে ১৯৭২ এর ৮১ (খ) ও (গ) ধারায় অভিযোগ আনা হয়েছে।”
Reporter Name 









