Dhaka 5:24 am, Thursday, 11 December 2025

স্বাধীনতা সুরক্ষা ও গণতন্ত্র পুনরুজ্জীবিত হয় ৭ মার্চ

  • Reporter Name
  • Update Time : 06:48:11 am, Monday, 10 November 2025
  • 46 Time View

নিজস্ব প্রতিনিধি : মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ নারায়ণগঞ্জবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। এক দীর্ঘ বিবৃতিতে মাসুদ ৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে।

মাসুদুজ্জামান বলে, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব কেবল একটি রাজনৈতিক পরিবর্তন ছিল না, এটি ছিল জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার এক ঐতিহাসিক মাইলফলক। “এদিন দেশপ্রেমে উদ্দীপ্ত হয়ে সিপাহী ও জনতা রাজপথে নেমেছিল জাতীয় স্বাধীনতা সুরক্ষা ও গণতন্ত্র পুনরুজ্জীবনের অঙ্গীকার নিয়ে। ৭ নভেম্বরের এই ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়েই দেশে আধিপত্যবাদ বিরোধী জাতীয়তাবাদী রাজনীতির সূচনা হয়।”

৭ নভেম্বর স্মরণ করে, সেই অন্ধকার সময়ে বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বন্দী করা হয়েছিল। কিন্তু দেশপ্রেমিক সৈনিক ও জনতার অভ্যুত্থানে ৭ নভেম্বর জিয়া মুক্ত হয়, যার ফলে দেশে গণতন্ত্র পুনরুজ্জীবিত হয়।

বিবৃতিতে মাসুদুজ্জামান মাসুদ ২০০৭ সালের ১/১১ এর অঘোষিত সামরিক শাসন এবং পরবর্তী আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দমন-নীতির তীব্র সমালোচনা করে।এই সরকার দীর্ঘদিন ধরে গণতন্ত্রকে ধ্বংস করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে এবং গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার রাজত্ব কায়েম করেছে।  গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারারুদ্ধ রাখা এবং জননেতা তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখতে ষড়যন্ত্র করার অভিযোগ আনে।

মাসুদুজ্জামান মাসুদ রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রসঙ্গ তুলে ধরে বলে: “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাজার হাজার নেতাকর্মীর ওপর চালানো হয়েছে ভয়াবহ নিপীড়ন, কারাবরণ, গুম ও খুনের মতো রাষ্ট্রীয় সন্ত্রাস। প্রতিষ্ঠিত করা হয়েছে ‘আয়নাঘর’ নামের এক গোপন নির্যাতন কেন্দ্র।

মাসুদুজ্জামান মাসুদ জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী সব দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে।“আমাদের লক্ষ্য একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা, যেখানে মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

স্বাধীনতা সুরক্ষা ও গণতন্ত্র পুনরুজ্জীবিত হয় ৭ মার্চ

Update Time : 06:48:11 am, Monday, 10 November 2025