
শাহানা আক্তার: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের মধ্য সানারপাড় বিডিডিএল মাঠে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অংশ নেয় পাঁচটি মাদ্রাসার আলেম-ওলামা ও শিক্ষার্থীরা। প্রধান অতিথি ছিল বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনের ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধানের সঞ্চালনায় দোয়া মাহফিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিল।
বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দেশের শান্তি-কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
Reporter Name 



















