
উম্মে হানি মায়া: নারায়ণগঞ্জ ফতুল্লা থানা পুলিশের অভিযানে থানা কার্যালয়ের সামনে থেকে ১০৩ পুড়িয়া গাঁজাসহ ৪ জন মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।
ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নানের নির্দেশনায় এসআই রফিক ও এসআই শামীম-এর নেতৃত্বে একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে বলে জানা যায়।
পুলিশ সূত্রে জানা যায়, সস্তাপুর সাকিনস্থ নারায়ণগঞ্জ-ঢাকা মহাসড়কে কর অফিসের সামনে সিঙ্গার শোরুমের উত্তর পাশে পাকা রাস্তার ওপর গাঁজা পুড়িয়া আকারে বিক্রিরত অবস্থায় ৪ জন মাদক বিক্রেতাকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে মোট ১০৩ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত মাদক বিক্রেতারা হল ১)তারেক (২৫), পিতা: খলিল, মাতা: রোকেয়া বেগম, সাং: ইসদাইর (রসুলবাগ), থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জ (ভাসমান)। ২) সাগর (২৬), পিতা: জুনায়েদ, মাতা: আলেয়া, সাং: ইসদাইর, থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জ (ভাসমান), ৩) দেলোয়ার (৩০), পিতা: মান্নান, মাতা: মাসুদা, সাং: পূর্ব ইসদাইর (রসুলবাগ), থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জ (ভাসমান) ৪) সোহরাব (২৬), পিতা: নুর ইসলাম, মাতা: নাসিমা, সাং: সস্তাপুর (গোডাউন পট্টি, যাত্রামাঠ), থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জ (ভাসমান)।
আসামীদের বিরুদ্ধে আরো মাদক মামলা রয়েছে। মাদকদ্রব্য আইনে তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে পুলিশ সুত্রে জানা যায়।
মাদকবিরোধী অভিযান সব সময় চালু থাকবে বলে জানায় নারায়ণগঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী (ক্রাইম)।
উম্মে হানি মায়া 



















