Dhaka 11:47 pm, Saturday, 24 January 2026

পত্রিকা অফিসে হামলায় সাংবাদিক আহত

উম্মে হানি মায়া ; দৈনিক বর্তমান দেশ বাংলা. নিউজ পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলা ও সাংবাদিকদের ওপর মারধরের ঘটনা ঘটেছে।

৫ জানুয়ারি রোববার  দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট সংলগ্ন গ্রীন সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত দৈনিক বর্তমান দেশ বাংলা. নিউজ কার্যালয়ের পাশে এএম ডিজিটাল সাইন প্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, এএম ডিজিটাল সাইনের মালিক মামুন মোল্লার সঙ্গে পাশের একটি দোকানের বিদ্যুৎ বিল সংক্রান্ত বিষয়ে (১) জাহিদ তার ছোট ভাই (২) জুম্মান ও (৩) ভাতিজা (নাম পরিচয় অজ্ঞাত) এর মধ্যে বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে তারা মিঠু ও আকরামের নির্দেশে মামুন মোল্লার ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। এ ঘটনা দেখে দৈনিক বর্তমান দেশ বাংলা. নিউজ এর সহ-সম্পাদক মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়া পরিস্থিতি শান্ত করতে এগিয়ে গেলে ঐ সময় অভিযুক্তরা আরও ৮–১০ জন বহিরাগত সন্ত্রাসী নিয়ে পত্রিকা অফিসে ঢুকে হামলা চালায়। হামলায় সহ-সম্পাদক মোঃ রায়হান আহাম্মেদ ভূঁইয়া ও অফিসের ক্রসপন্ডেন্ট দীপ্ত দাস গুরুতর আহত হয়।

একপর্যায়ে অভিযুক্ত (১) জাহিদ লাথি মারলে ক্রসপন্ডেন্ট দীপ্ত দাসের মুখে গুরুতর আঘাত লাগে এবং তার ৪ টি দাঁত ভেঙে পড়ে যায়। এ সময় সন্ত্রাসীরা অফিসের কাচ ও অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আহত সহ-সম্পাদক মোঃ রায়হান আহাম্মেদ ভূঁইয়া ও ক্রসপন্ডেন্ট দীপ্ত দাসকে জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়, পত্রিকা অফিসে হামলা সংক্রান্ত মামলার প্রস্তুতি চলছে।

জানা যায় পুর্ব শত্রুতার জেরে মিঠুর নির্দেশে এই হামলা চালানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Sadaia jahan

Popular Post

পত্রিকা অফিসে হামলায় সাংবাদিক আহত

Update Time : 05:49:09 pm, Monday, 5 January 2026